#Quote
More Quotes by Malay Roy Choudhury
তবে এই জগতের পুরুতদেরও সাংস্কৃতিক মর্যাদা আছে । কেউ দুর্গাপুজোর পুরুত, আবার কেউ মনসা, শেতলা, শনিঠাকুরের পুরুত ।
কোনো-কোনো কুষ্ঠরোগি ভিক্ষা চাইবার সময়ে ছুঁয়ে দিয়ে ভয় দেখাতে চায় ।
এককালে বাংলাভাষায় বাণিজ্য হতো ; এখন বাংলাভাষায় কেবল পদ্য লেখা যায় কিংবা সংবাদপত্রের গুলগল্প।
শাঁখের আওয়াজকেও গোঙানিতে বদলে ফেলতে পারা যায় । সেই গোঙানিটা মৃত শাঁখের ।
মৃত্যুকে আবিষ্কারই প্রেম ; প্রেম আবিষ্কারই কবিতা ; কবিতা আবিষ্কারই মৃত্যু।
কবিতা প্লুরাল, তাই একটা কবিতার অনেক মানে হতে পারে । আবার কোনো মানে নাও হতে পারে ।
মালার্মে আর রিলকের যতো উল্লেখ তিরিশের দশকে হতো তা আর লিটল ম্যাগাজিনে দেখা যায় না ।
যৌনতা হল মেটাফর । প্রেম হলো ক্যাটাসট্রফি ।
মানুষ ভাষাকে প্রতিক্রিয়াশীল করে তুলেছে ।ভাষা ফ্যাসিবাদের সহায়ক ।
যুবতী শোকাতুরাকে জড়িয়ে মৃতকে ভুলে জীবিতার দেহতাপ পাওয়াও বেঁচে থাকার রসদ ।