#Quote
More Quotes by Sheikh Hasina
সন্ত্রাস ও জঙ্গিবাদ সৃষ্টিকারীরা যেন ক্ষমতায় এসে বাংলাদেশের অগ্রযাত্রা ব্যাহত করতে না পারে। সেজন্য প্রত্যেককে সজাগ থাকতে হবে। - প্রধানমন্ত্রী শেখ হাসিনা
আমার মন্ত্রীরা কথায় নয়; কাজে স্মার্ট। - প্রধানমন্ত্রী শেখ হাসিনা
মেয়েরা ১০ গোল দেয়, ছেলেরা ৫ গোল খেয়ে আসে। - প্রধানমন্ত্রী শেখ হাসিনা
আওয়ামী লীগ ক্ষমতায় থাকলে দেশের জনগণ কিছু পায় আর বাকি সবাই লুটে খায়। - প্রধানমন্ত্রী শেখ হাসিনা
কী পেলাম, কী পেলাম না, সে হিসাব মেলাতে আমি আসিনি। কে আমাকে রিকগনাইজ করল, করল না, সে হিসাব আমার নাই। একটাই হিসাব, এই বাংলাদেশের মানুষ, তাদের ভাগ্য পরিবর্তনে কিছু কাজ করতে পারলাম কি না, সেটাই আমার কাছে বড়। - প্রধানমন্ত্রী শেখ হাসিনা
৭ মার্চের ভাষণই ছিল প্রকৃত স্বাধীনতার ঘোষণা। - প্রধানমন্ত্রী শেখ হাসিনা
আমি শান্তি চাই, প্রধানমন্ত্রীত্ব চাই না। - প্রধানমন্ত্রী শেখ হাসিনা
সমাজে অসৎ পথে অর্থ উপার্জনের হার বেড়ে গেলে যেসব ব্যক্তি বা তাঁদের সন্তানেরা সৎ পথে জীবন নির্বাহ করতে চান, তাঁদের জন্য সেটা কঠিন হয়ে পড়ে। সৎভাবে চলতে গেলে একজনকে বেশ কিছু সীমাবদ্ধতা নিয়ে চলতে হয়। আর অসৎ উপায়ে উপার্জিত অর্থ দিয়ে এই ব্র্যান্ড–ওই ব্র্যান্ড, এটা-সেটা, হইচই, খুব দেখানো যায়। ফলাফলটা এই দাঁড়ায়, একজন অসৎ মানুষের দৌরাত্ম্যে যাঁরা সৎ জীবন যাপন করতে চান, তাঁদের জীবন যাত্রাটাই কঠিন হয়ে পড়ে। - প্রধানমন্ত্রী শেখ হাসিনা
৭৫ এ বঙ্গবন্ধু হত্যার পর ২১ বছর নিষিদ্ধ ছিল ৭ই মার্চের ভাষণ। রেডিও-টিভিতে এই ভাষণ প্রচার করা হতো না কখনো। অনেকেই মাইকে এই ভাষণ প্রচার করতে গিয়ে গ্রেফতার হয়েছেন, প্রাণ দিয়েছেন। আজ সেই ঐতিহাসিক ভাষণ ১২ টি ভাষায় অনুদিত হয়েছে, ২৫০০ বছরের শ্রেষ্ঠ ভাষণগুলোর মধ্যে অন্যতম একটি ভাষণ হিসেবে চিহ্নিত হয়েছে। - প্রধানমন্ত্রী শেখ হাসিনা
যারা অস্ত্রের ভাষা বুঝে, তারা মুক্তির ভাষা মানে না। অস্ত্রকে সম্বল করে যারা ক্ষমতায় আসে, তারা যুক্তি বুঝে না, যু্ক্তি তাদের কাছে বোধগম্য নয়।