#Quote
More Quotes by Manik Bandyopadhyay
অন্নই আসল জীবন। ব্যাঞ্জন নয়, স্বাদ-গন্ধ নয়।
সাহিত্য বাদ দিয়ে বৈজ্ঞানিক হলে, তিনি ইচ্ছায় বা অনিচ্ছায় হিংস্র মানুষের হাতে মারণাস্ত্রই তুলে দেবেন- তাঁর আবিষ্কারকে মানুষ মানুষকে ধ্বংশ করার কাজে ব্যবহার করবে
আনন্দ ব্যথা ভয় এইসব উত্তেজনা মনে দেখা দিলেই শরীরের অনেকগুলি গ্লান্ড থেকে রসস্রাব শুরু হয়। আনন্দ কম আর স্বাভাবিক হলে যে রস বার হয় শরীরের তাতে উপকার হয়, কিন্তু অস্বাভাবিক প্রবল আনন্দের রস ঠিক বিষের মতো কাজ করে।
জানিবার এত বিষয়, উপভোগ করিবার এত উপায়, বিজ্ঞান ও কাব্য মিশিয়া এমন জটিল, এমন রসালো মানুষের জীবন ?
মনে পাপ থাকার এই একটা লক্ষণ।মনে হয়,সকলে বুঝি সব জানে
বয়স্ক উপযুক্ত সন্তানকে বশ করা, জগতে এতবড় জয় আর নাই।
মেয়েমানুষের এরকম হয়, ওরকম হয়, সব রকম হয়, শুধু মনের মত হয় না।
ভয় মানুষের তৈরী। স্বার্থপর মানুষের।
নীতি ছাড়া কি মানুষের চলে। এ কিন্তু শূন্যে তোলা ফাঁকা নীতি নয়। বনের মানুষেরও নীতি ছিল। নীতি নিয়েই মানুষই এগিয়েছে, হাজার হাজার বছর ধরে বাস্তব অবস্থাকে বদলে নিজেকে উন্নত করেছে। কিন্তু একটা নীতি নিয়ে নয়, যে নীতি যখন মিথ্যা হয়ে গেছে, মানুষকে এগোবার বদলে পিছনে টেনে রাখতে চেয়েছে, তখন মানুষেরই অগ্রণী অংশ প্রাণের মায়া ছেড়ে লড়াই করে নূতন নীতি চালু করিয়েছে, মানুষকে বাঁচিয়েছে।
মেয়েমানুষের এরকম হয়, ওরম হয়, সব রকম হয়,শুধু মনের মত হয় না