#Quote
More Quotes by Humayun Ahmed
কল্পনা শক্তি আছে বলেই সে মিথ্যা বলতে পারে। যে মানুষ মিথ্যা বলতে পারে না, সে সৃষ্টিশীল মানুষ না, রোবট টাইপ মানুষ।
বুদ্ধিমান মানুষের সঙ্গে কথা বলে আনন্দ পাওয়া যায়, আবার একেবারে বোকা মানুষের সঙ্গেও আনন্দ হয়। কিন্তু মাঝামাঝি বুদ্ধির মানুষের সঙ্গে কথা বললে কোনো আনন্দ নেই। বই: মিসির আলীর অমীমাংসিত রহস্য — হুমায়ূন আহমেদ
সূর্যোদয় দেখাটা অত্যন্ত জরুরী। এই দৃশ্য হৃদয়কে বড় করে তুলতে শেখায়।
ইউনিভার্সিটির পুরানো বন্ধুর সঙ্গে দেখা হলে হাসি হাসি করে জিজ্ঞেস করা হয়— তারপর কি খবর ভালো আছেন? এখন কি করছেন? কলেজের পুরানো বন্ধুর সঙ্গে বলা হয়— আরে তুমি? কেমন আছো? আর স্কুল লেভেলের বন্ধুর সঙ্গে দেখা হলে— একজন আরেকজনের উপর ঝাপিয়ে পড়ে— তাই নিয়ম।
একদল মানুষ আছে, যারা শুধু অন্যদের বিরক্ত করেই আনন্দ পায়। বই: মিসির আলীর অমীমাংসিত রহস্য — হুমায়ূন আহমেদ
বসন্তের দিন কি সত্যিই চলে যায়? কিছুই তো হারিয়ে যায় না। এক বসন্তের বিদায়ের পর আরেকটি এসে দাঁড়ায়। স্বপ্নও ঠিক তেমনই হারিয়ে যায়, আবার ফিরে আসে নতুন রূপে। বই: চলে যায় বসন্তের দিন
সাদা শাড়ি পড়ে মেয়েরা অনায়াসে পূর্ণিমার জ্যোছনার সাথে মিশে যেতে পারে।
মেয়েদের অনেক গুণের মধ্যে বড় গুণ হলো এরা খুব সুন্দর করে চিঠি লিখতে পারে। কথাবার্তায় নিতান্ত এলোমেলো মেয়েও চিঠি লেখায় গোছানো। মেয়েদের চিঠিতে আরেকটা ব্যাপার থাকে - বিষাদময়তা। নিতান্ত আনন্দের সংবাদ দিয়ে লেখা চিঠির মধ্যেও তারা জানি কী করে সামান্য হলেও দুঃখ মিশিয়ে দেয়। কাজটা যে তারা ইচ্ছা করে করে তা না। প্রকৃতি তাদের চরিত্রে যে বিষাদময়তা দিয়ে রেখেছে তাই হয়তো চিঠিতে উঠে আসে।
অভিমান ভালোবাসার মতোই, কখনও দীর্ঘস্থায়ী হয় না। বই: অনন্ত অম্বরে — হুমায়ূন আহমেদ
সব কষ্ট একসময় শেষ হয়ে যায়। মানুষের দুঃখ অনেকটা গ্যাস বেলুনের মতো—প্রথমে উঁচুতে উঠে থাকে, কিন্তু একসময় তা ধীরে ধীরে নিচে নেমে আসে। বেলুনে গ্যাস থাকলেও, সেটাকে সবসময় উড়িয়ে রাখার শক্তি আর থাকে না। বই: মেঘ বলেছে যাব যাব — হুমায়ূন আহমেদ