#Quote

কারো আদর কাড়া কথা শুনলে, মন মরা জীবনেও মাঝে মাঝে বাঁচতে বাঁচার ইচ্ছে জাগে, অল্প আদর পেলেই মনে হয় অনেকখানি পেয়ে গেলাম। আর বুঝি কিছু চাওয়ার নেই!

Facebook
Twitter
More Quotes by Shirshendu Mukhopadhyay
আমি যে তাকে ভালোবাসি তা ওর রূপের জন্যও নয়, গুণের জন্যও নয়। ভালো না বেসে থাকতে পারি না বলে বাসি - শীর্ষেন্দু মুখোপাধ্যায়
যখন কোন মেয়ে দু’বেলা খাবার, মাথার ওপরে একটু ছাদ এর বেশি আরো কিছু আছে তা বুঝতে শিখে, তবেই তার ভেতরে জন্ম নেয় লজ্জা আর রোমাঞ্চ!
প্রেম একটি লাল গোলাপ - শীর্ষেন্দু মুখোপাধ্যায়
দুনিয়াতে পালিয়ে যাওয়ার কোনো জায়গা নেই। মানুষের পালানোর সবচেয়ে ভালো জায়গা হলো তার মন। যদি সেখানে ঢুকে কপাট বন্ধ করে দিতে পারি তবে কেউ আর নাগাল পাবে না।
কোন কোন স্বামী-স্ত্রী বোধহয় তাদের সম্পর্কের বিষকেই বেশী উপভোগ করে। মধুর কথা তারা কানে নেবে না।
বেশির ভাগ মানুষেরই অভ্যাস হল, যেখানে বলার কথা কিছু নেই, সেখানেও অকারণে কথা বলে যায়, প্রয়োজন থাক বা না থাক।
আলাপ করতে একটা টিউনিং দরকার, টিউনিং না থাকলে কথা আসেনা।
যাকে বোঝা যায় না; যে কথা কম বলে এবং যার অনেক কাজই স্বাভাবিক নিয়মে ব্যাখ্যা করা যায় না, তার সম্পর্কে আশেপাশের লোকের খানিকটা ভয় থাকে। - শীর্ষেন্দু মুখোপাধ্যায়
বাপ আর ছেলের মধ্যে যেমন জেনারেশন গ্যাপ থাকে, দাদা আর নাতীর মধ্যে তেমনটা থাকে না। ছেলে আর বাপের মধ্যে সরাসরি সংঘর্ষের সম্ভাবনা থাকে দাদু আর নাতির মধ্যে তা নেই! প্রজন্মগত পার্থক্যটা বেশি হলে তাদের মধ্যে এক সমঝোতা গড়ে ওঠে!
আকাশ কতটা পরিষ্কার থাকলে, কতখানি জ্যোৎস্না উঠলে কতগুলো গাছপালা এবং কতখানি মাঠ-ময়দান থাকলে কতটা সৌন্দর্যের সৃষ্টি হবে, তার পিছনেও কি অঙ্ক নেই?