#Quote
More Quotes by Al Mahmud
কবির কাজ স্বপ্ন দেখানো, আমি এই জাতিকে স্বপ্ন দেখিয়েছি।
আমাদের এ মিছিল নিকট অতীত থেকে অনন্ত কালের দিকে । আমরা বদর থেকে ওহুদ হয়ে এখানে, শত সংঘাতের মধ্যে এ কাফেলায় এসে দাঁড়িয়েছি।
আমরা সমাজতন্ত্র কায়েম করতে চেয়েছিলাম, কিন্তু আল্লাহ আমাদেরকে দিয়ে ইসলামের খেদমত করিয়েছেন।
আমাদের হাতে একটি মাত্র গ্রন্থ আল কুরআন। এই পবিত্র গ্রন্থ কোনোদিন কোনো অবস্থায় কোনো তৌহিদবাদীকে থামতে দেয়নি। আমরা কি করে থামি?
আমাদের গন্তব্য তো এক সোনার তোরণের দিকে যা এই ভূ-পৃষ্ঠে নেই।
আমাদের পতাকায় কালেমা তাইয়্যেবা, আমাদের এই বাণী কাউকে কোনদিন থামতে দেয়নি। আমরাও থামবোনা।
আমরা আজন্ম মিছিলেই আছি। এর আদি বা অন্ত নেই। পনেরশত বছর ধরে সভ্যতার উত্থান-পতনে আমাদের পদশব্দ একটুও থামেনি।
কোনো এক ভোরবেলা, রাত্রি শেষে শুভ শুক্রবারে মৃত্যুর ফেরেশতা যদি এসে দেয় যাওয়ার তাকিদ; অপ্রস্তুত এলোমেলো এ গৃহের আলো অন্ধকারে ভালোমন্দ যা ঘটুক মেনে নেবো এ আমার ঈদ।
আমি থাকবো না এর চেয়ে আনন্দের সংবাদ আর কি হতে পারে। পৃথিবীটাতো না থাকারই জায়গা।
আমাদের দেহ ক্ষতবিক্ষত। আমাদের রক্তে সবুজ হয়ে উঠেছিল মুতার প্রান্তর। পৃথিবীর যত গোলাপ ফুল ফোটে তার লাল বর্ণ আমাদের রক্ত। তার সুগন্ধ আমাদের নিঃশ্বাস বায়ু।