#Quote
More Quotes by Shakib Al Hasan
যেভাবেই হোক, আমাকে ক্রিকেটে রাখেন। নইলে আপনাদের লাইফ বোরিং হয়ে যাবে। মিডিয়ার সাকিবকে দরকার।
ভাবলে চাপ, না ভাবলে কোনো চাপ নয়। ওভাবেই চিন্তা করি। বাইরে কী কথা হচ্ছে, কে কী ভাবছে, সেটা মোটেও ভাবি না। এ কারণে চাপ আমাকে ঘিরে ধরে না। মাঠের খেলায় মনোযোগী থাকি। সফল না হলে তা নিয়ে ভাবি না।
এখন তাহলে টেস্ট থেকে রিটায়ার করে ফেলা যায়। শুধু টি-টোয়েন্টি খেলব। টি-টোয়েন্টি ইজ দ্য রিয়েল ক্রিকেট।
আমি প্ল্যান করে কিছু বলি না। যা মনে আসে, তা-ই বলি। যা বিশ্বাস করি, তা-ই বলি। কথায় কথায় প্রসঙ্গ এসেছে, যা ঠিক মনে করি, বলে দিয়েছি।
মাঠের বাইরের বিতর্ক বাইরের কাউকে জিজ্ঞাসা করলেই ভালো। আমাকে মাঠের ভিটরের জিনিস জিজ্ঞাসা করেন
আমরা যতোটা স্বামী স্ত্রী তার চেয়েও ভালো বন্ধু।
ড্রাইভার গিয়েছে শিশিরকে ড্রপ করতে। কিন্তু আলাইনা চায় আইসক্রিম খেতে যেতে! কিভাবে যাই?
গ্রুপিং! অবশ্যই আমাদের দলে দুটো গ্রুপ আছে । এক ব্যাটিং গ্রুপ আর দুই বোলিং গ্রুপ।
পুরো বাংলাদেশটাই এখন শেখ হাসিনার পরিবার
আর আয়ের কথা যে বললেন, জাতীয় দলের একটা ক্রিকেটারকে যে মান মেনে চলতে হয়...বললে হয়তো খারাপ শোনা যাবে, আমার বেতন কোন দিক দিয়ে আসে কোন দিক দিয়ে যায় আমি জানি না। একটা ভালো রেস্টুরেন্টে যান, পাঁচ-ছয়জন লাঞ্চ করেন, ডিনার করেন, আপনার ২০-২৫ হাজার টাকা শেষ।