More Quotes by Nirmalendu Goon
আমি আছি তুমি নেই, এইভাবে দু’জন দু’দিকে।
রাত্রিভর স্বপ্ন দেখে ভোরসকালে ক্লান্ত। যাকে নিয়ে স্বপ্ন দেখা, সে যদি তা জানতো! - নির্মলেন্দু গুণ
হাত বাড়িয়ে ছুঁইনা তোকে, মন বাড়িয়ে ছুঁই, দুইকে আমি এক করিনা, এক কে করি দুই!
ডাকিব না প্রিয়, কেবলি দেখিব। - নির্মলেন্দু গুণ
আমি জন্মের প্রয়োজনে ছোট হয়েছিলাম, এখন মৃত্যুর প্রয়োজনে বড় হচ্ছি! - নির্মলেন্দু গুণ
ও আষাঢ়ের বেলি ও, ও শ্রাবণের বেলি ও। বাদলাদিনের মাদল গানে, উতলরাতে হাওয়ার টানে- ভালোবেসে আমার পানে পাপড়ি তোমার মেলিও।
শুধু তোমাকে একবার ছোঁব, ঐ আনন্দে কেটে যাবে সহস্র জীবন
আমরা দুজনে রচনা করেছি একে অপরের ক্ষতি, প্রবাসী প্রেমের পাথরে গড়েছি অন্ধ অমরাবতী। - নির্মলেন্দু গুণ
নিজের জলেই টলমল করে আঁখি, তাই নিয়ে খুব বিব্রত হয়ে থাকি। চেষ্টা করেও রাখতে পারি না ধরে, ভয় হয় আহা এই বুঝি যায় পড়ে। - নির্মলেন্দু গুণ
নিজের জলেই টলমল করে আঁখি, তাই নিয়ে খুব বিব্রত হয়ে থাকি। চেষ্টা করেও রাখতে পারি না ধরে, ভয় হয় আহা এই বুঝি যায় পড়ে।