#Quote
More Quotes by Mahadev Saha
যদি জানি একবার দেখা পাবো তাহলে উত্তপ্ত মরুভূমি অনায়াসে হেঁটে পাড়ি দেবো, কাঁটাতার ডিঙাবো সহজে, লোকলজ্জা ঝেড়ে মুছে ফেলে যাবো যে কোনো সভায় কিংবা পার্কে ও মেলায়
বিষাদ ছুঁয়েছে আজ, মন ভালো নেই, মন ভালো নেই; ফাঁকা রাস্তা, শূন্য বারান্দা সারাদিন ডাকি সাড়া নেই, একবার ফিরেও চায় না কেউ পথ ভুলকরে চলে যায়, এদিকে আসে না আমি কি সহস্র সহস্র বর্ষ এভাবে তাকিয়ে থাকবো শূন্যতার দিকে?
কেউ যদি তোমাকে ছেড়ে চলে যায়, তবুও তাকে দোয়া দিও, কারণ সে একদিন তোমার হৃদয়ে জায়গা করে নিয়েছিল।
যতই তোমার কাছ থেকে আমি দূরে যেতে চাই, তত মিশে যাই নিঃশ্বাসে প্রশ্বাসে, ততই তোমার আমি হয়ে পড়ি ছায়ার মতন, কোনদিকে যাওয়ার আর একটুও জায়গা থাকে না তুমিই জড়িয়ে রাখো তোমার কাঁটায়; তোমাকে ছাড়াতে গিয়ে আষ্টেপৃষ্ঠে আরো জড়িয়েছি, তোমাকে ভুলতে গিয়ে আরো ভালবেসেছি তোমাকে - মহাদেব সাহা
কয়েক হাজার বার পাড়ি দেবো ইংলিশ চ্যানেল; তোমাকে একটিবার দেখতে পাবো এটুকুভরসা পেলে অনায়াসে ডিঙাবো এই কারার প্রাচীর, ছুটে যবো নাগরাজ্যে পাতালপুরীতে কিংবা বোমারু বিমান ওড়া শঙ্কিত শহরে
তোমাকে ভুলতে চেয়ে আরো বেশী ভালবেসে ফেলি, তোমাকে ছাড়াতে গিয়ে আরো বেশী গভীরে জড়াই যতই তোমাকে ছেড়ে যেতে চাই দূরে, ততই তোমার হাতে বন্দী হয়ে পড়ি, তোমাকে এড়াতে গেলে এভাবেই আষ্টেপৃষ্ঠে বাঁধা পড়ে যাই! - মহাদেব সাহা
পৃথিবীতে সবচেয়ে দামী জিনিস ভালোবাসা, কারণ এটা শুধু হৃদয় দিয়েই পাওয়া যায়, টাকায় নয়।
কবিতা শুধু কাগজে লেখা শব্দ নয়, কবিতা হলো হৃদয়ের ভাষা, যেটা কাঁদায়, হাসায়, ভালোবাসায়
অভিমান করে চলে যাওয়া খুব সহজ, কিন্তু সত্যিকারের ভালোবাসা হলে ফেরা হয়, বারবার।
যারা সত্যিকারের ভালোবাসে, তারা জেতার জন্য ভালোবাসে না, তারা হারিয়ে যাওয়ার মাঝেই আনন্দ খুঁজে নেয়।