#Quote
More Quotes by Humayun Azad
বাঙলার প্রতিটি ক্ষমতাধিকারী দল সংখ্যাগরিষ্ঠ দুর্বৃত্তদের সংঘ।
ইতিহাস হচ্ছে বিজয়ীর হাতে লেখা বিজিতের নামে একরাশ কুৎসা।
সবচেয়ে হাস্যকর কথা হচ্ছে একদিন আমরা কেউ থাকবো না।
এখানে অসতেরা জনপ্রিয়, সৎ মানুষেরা আক্রান্ত। - হুমায়ুন আজাদ
একনায়কেরা এখন গণতন্ত্রের স্তব করে, পুজিঁপতিরা ব্যস্ত থাকে সমাজতন্ত্রের প্রশংসায়।
পুরুষতান্ত্রিক সভ্যতার শ্রেষ্ঠ শহীদের নাম মা।
মানুষের ওপর বিশ্বাস হারানো পাপ, তবে বাঙালির ওপর বিশ্বাস রাখা বিপজ্জনক - হুমায়ুন আজাদ
একটি প্রকাশ্য চুম্বনে আমরা খান খান করে ভেঙ্গে দিতে পারি হাজার বছর বয়স্ক বাঙলার সামরিক আইন ও বিধান। -হুমায়ুন আজাদ
কারো প্রতি শ্রদ্ধা অটুট রাখার উপায় হচ্ছে তার সাথে কখনো সাক্ষাৎ না করা।
বাঙালি আন্দোলন করে,সাধারণত ব্যর্থ হয়,কখনো কখনো সফল হয়;এবং সফল হওয়ার পর মনে থাকে না কেনো তারা আন্দোলন করেছিলো