#Quote
More Quotes by Probar Ripon
ভালোবাসলে মৃত্যুর আগে বাসো, মৃত্যুর পর তো ভালোবাসে শকুন - Probar Ripon
অন্যের জীবন নিয়ে অতি উৎসাহ, মূলত অধিকাংশ মানুষের নিজের জীবনের ব্যর্থতার অন্যতম কারণ
আমি তোমাকে ভালোবাসি মানে এই নয়, তোমাকে চলতে হবে আমার ইচ্ছায়
দূর্বলেরা অন্যের উপর কর্তৃত্ব চালায়, শক্তিশালী নিজের উপর। অন্যের উপর কর্তৃত্ব না করে নিজের উপর কর্তৃত্ব করুন। আপনার জীবন আপনার, অন্য কারো জীবন আপনার নয়।
কি আশ্চর্য, বাহকের মুখোশী স্বভাবের কারণে একই ছুরি দুই রকম ধারালো হলো
মুখোশ পরে থাকা মানুষের সবার সাথে সম্পর্ক ভালো থাকে, মুখোশ খুলে পড়লে দুজনেই প্রতারিত বোধ করে, হাস্যকর হলো যে মুখোশ পরেছিলো সেও অন্যকে প্রতারক বলে
তখনই বলতে পারি আমি সত্যকে ভালোবাসি, যখন মেনে নিই - সেই সত্য আমার নিজের বিরুদ্ধেও যেতে পারে
মানুষের প্রতি বিশ্বাস হারানো পাপ, সে বিশ্বাস শেষ পর্যন্ত রক্ষা করব ।
স্বৈরাচার পতনের আনন্দ করুন, কিন্তু সে আনন্দ ধ্বংসের ভেতর দিয়ে নয়। যারা করছে এসব, শিক্ষার্থীরা এক হয়ে তাদের প্রতিরোধ করুন
পথের দিকে তাকিয়ে থাকলে পথকে দীর্ঘ মনে হয়, আকাশের দিকে তাকালে পথের দূরত্ব কমে যায়