#Quote
More Quotes
পত্পত্ করে উড়ে যে পতাকা আকাশে, মানবমুক্তির দ্বার খুলে যাক সেই সকল দেশে
ওগো সোনা ঝরা বিকেল! তুমি যখন চলে যাবে, তখন আমাকে সাথে নিয়েই তোমার দেশে যেও। তোমার দেশটা আমি ঘুরে দেখতে চাই। দেখতে চাই, কত সুন্দর রাজপ্রাসাদে তুমি থাকো!
দেশের মাটি ও মানুষ আমাদের এগিয়ে চলার প্রেরণা।
চেতনার প্রথম প্রভাতে, চোখ মেলে সেই যে আমি চমকে উঠলাম তোমাকে দেখে, আজও আমার সে ঘোর কাটেনি; পঞ্চাশসহস্র বর্ষ পার হয়ে গেলো।
যে মাঠ থেকে এসেছিল স্বাধীনতার ডাক, সেই মাঠে আজ বসে নেশার হাট। - রুদ্র মুহাম্মদ শহীদুল্লাহ
দেশ ছেড়ে গেলেও, মনে থাকে জাতীয় পতাকা, মুক্তিযুদ্ধের স্মৃতি ও দেশপ্রেমের গান।
১৬ ডিসেম্বর তুমি নব্য বাংলাদেশের মহা বিজয়ের মহা উল্লাস। তুমি বাংলাদেশ, তুমি বিধবা মায়ের বন্দী দশা থেকে মুক্তির নিঃশ্বাস।
দেশের মুক্তি যার যত বেশি কাম্য, স্বাধীনতার আদর্শ যার কাছে যতবড় সত্য, যে যত বেশি নির্ভীক, বেশি তেজস্বী, কর্মঠ জীবন্ত, সে-ই যেন তত বেশি উন্মাদ বিপ্লবে ঝাঁপ দিতে, প্রাণ দিতে দেরি যেন তারই ততই বেশি অসহ্য। অথচ এ দেরি চাই বিপ্লবী দল গড়তে, অথচ ধীর শান্ত নিরুদ্বেগ অহিংস ভালোমানুষের যৌবনে বিপ্লব নেই ।
ব্রিটিশ করাচ্ছে মারামারি, ব্রিটিশ করে দিচ্ছে ভাগাভাগি মিটমাট সে কি দেশের সাধারণ মানুষকে খাঁটি স্বাধীনতা দেবার জন্য ; নিশ্চিন্ত মনে যাচাই করতে দেওয়ার জন্য ?
আমরা ভাবি দেশে যত ছেলে পাশ হচ্ছে তত শিক্ষার বিস্তার হচ্ছে। পাশ করা আর শিক্ষিত হওয়া এক বস্তু নয়, এ সত্য স্বীকার করতে আমরা কুন্ঠিত হই।