#Quote
More Quotes
লোকেরা তোমার সাথে যেভাবে আচরণ করে তা তাদের কর্ম; তুমি কীভাবে তার প্রতিক্রিয়া জানালে তা তোমার কর্ম ।
পরিশ্রমের ফল হলো সাফল্য, তাই কাজ করতে কখনো বিরত হবেন না।
১৯৭১ সালে আমাদের যুদ্ধক্ষেত্রে যেমন যুদ্ধ করতে হয়েছিল তেমনি কূটনৈতিক ফ্রন্টেও যুদ্ধ করতে হয়েছিল আমাদের। প্রশিক্ষণ কর্মসুচি শেষ করার লক্ষ্য ছিল নভেম্বর মাস। কেননা আমি জানতাম বাংলাদেশে বর্ষাকালে পানি নেমে যাবার সঙ্গে সঙ্গেই পাকিস্তানি বাহিনীর ওপর ঝাঁপিয়ে পড়ে তাদের পরাস্ত না করতে পারলে আমাদের স্বাধীনতা যুদ্ধ সফলকাম হবে না এবং বাংলাদেশের স্বাধীনতাও আসবে না। এছাড়া আরও বুঝেছিলাম যে ঐ সময়ের মধ্যে মুক্তিযুদ্ধকে চূড়ান্ত পর্যায়ে নিয়ে না যাওয়া হলে মার্কিনীরা তার সুযোগ নেবে এবং ভিয়েতনাম যুদ্ধকে নিয়ে আসবে বাংলার মাটিতে। কেননা আমেরিকাকে ভিয়েতনাম থেকে সরতেই হবে। আর এ সম্পর্কে আমরা খুবই হুঁশিয়ার ছিলাম।
যদি আপনি আঘাতের ওপর মনোনিবেশ করেন তবে আপনি কেবলমাত্র কষ্ট ভোগ করতে থাকবেন, আর আপনি যদি জীবন থেকে প্রাপ্ত শিক্ষার ওপর মনোনিবেশ করেন তবে আপনার সর্বাঙ্গীন বৃদ্ধি হবে।
অতীতের দাসত্ব থেকে বেরিয়ে আসতে না পারলে, ভবিষ্যৎ কখনোই গঠিত হবে না। – লিও টলস্টয়
মানুষের মন যদি অনিয়ন্ত্রিত হয় তা মানুষকে বিভ্রান্তিতে ফেলে দেবে, মনকে সঠিক প্রশিক্ষণ দিতে পারলে চিন্তাগুলোও তোমার দাসত্ব মেনে নেবে।
নিয়ার রং তোমাকে বারবার মোহিত করবে। দুই দিনের এই ধোকার দুনিয়ার ফাঁদে পা না দিয়ে সারাজীবন সেই আল্লাহর দাসত্ব করো যিনি তোমাকে আজ এই পৃথিবী দেখার তৌফিক দান করেছিলেন। ভালো মানুষ এবং একজন ঈমানদার ব্যক্তি হিসেবে নিজেকে গড়ে তুলো।
দেশের শিক্ষকদের পর্যাপ্ত প্রশিক্ষণ দেওয়া উচিত যাতে তারা শিশুদের মানসিক গঠন বুঝে শিক্ষা দানে সক্ষম হন।
লোকেরা আপনার সাথে কেমন আচরণ করে সেটাই তাদের কর্ম; আপনি কিভাবে প্রতিক্রিয়া করেন সেটা আপনার কর্ম। তবে উভয়েরই কর্মফল রয়েছে।
আমরা যত বেশি কাজ করি, তত বেশি আমরা শিখি এবং বেড়ে উঠি।