#Quote

More Quotes
জাতি-ধর্মের বিদ্বেষ না করে মানবতা আমাদের জাতি আর ভালবাসা আমাদের ধর্ম হওয়া উচিত।
ধর্মগ্রন্থ পড়ার সময় ধার্মিক মানুষ বারবার লোভে পড়ে আর ভয়ে কেঁপে কেঁপে উঠে ,তাই ধার্মিক মানুষের পক্ষে সুস্থ থাকা সম্ভব নয়। প্রচন্ড লোভ ও ভয়ের মধ্যে বাস করে করে তারা হয়ে পড়ে মানসিকভাবে বিকারগস্ত। যেকোনো নির্বোধের পক্ষেই ধার্মিক হওয়া সহজ, কিন্তু শুধু জ্ঞানী ও মানবিক ব্যক্তিই হতে পারে নাস্তিক।
ধর্ম মানুষকে দুর্বল করে না, তাকে শক্তি দেয়।
প্রতিটা মানুষের সহজাত ধর্ম অনেকটা চাঁদের মতই। প্রত্যেকের জীবনেই একটি অন্ধকার দিক রয়েছে, যা সহজে কেউ দেখাতে চায় না।
রাজনীতি সবার জন্য, কিন্তু দুর্নীতিবাজদের জন্য নয়।
কুরআন শুধু একটি ধর্মগ্রন্থ নয়, এটি আমাদের জীবনের এক মহা পথপ্রদর্শক, যা আমাদের সঠিক পথে পরিচালিত করে।
নিজের প্রতি সত্‍ থাকা, নিজের ওপর বিশ্বাস রাখাই সবচেয়ে মহান ধর্ম।
বিশ্বের সকল ধর্মই ভালো কারণ সকল ধর্মই মানব কল্যাণের সপক্ষে কথা বলে।
পবিত্র ধর্মের পবিত্র মাস, সে যে মাহে রমজান মাস ।
আর সাম্প্রদায়িকতা যেন মাথাচারা দিয়ে উঠতে না পারে। ধর্ম নিরপেক্ষ রাষ্ট্র বাংলাদেশ। মুসলমান তার ধর্মকর্ম করবে।হিন্দু তার ধর্মকর্ম করবে। বৌদ্ধ তার ধর্মকর্ম করবে। কেউ কাউকে বাধা দিতে পারবে না। কিন্তু ইসলামের নামে আর বাংলাদেশের মানুষকে লুট করে খেতে দেওয়া হবে না।- বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান