#Quote
More Quotes
যদি তুমি কোনো পাপ করো এবং সেই পাপ কে লুকিয়ে রাখার চেষ্টা করো। তবে তুমি কোনদিন সফলতা অর্জন করতে পারবে না। কারণ এই পাপ তোমাকে ধুকে ধুকে মারবে। কিন্তু তুমি যদি কোন পাপ করার পর তা স্বীকার করো এবং পুনরায় সেই পাপ না করার প্রতিশ্রুতি দাও তাহলে তুমি সফলতা অর্জন করতে পারবে।
পৃথিবীর সমস্ত বড় ডিগ্রি অর্জন করলেন, কিন্তু এই ডিগ্রি গুলোর কোন কাজে লাগালেন না, তাহলে কোন মূল্য নেই বড় ডিগ্রি অর্জন করার।
শিখতে থাকুন, নতুন জ্ঞান অর্জন করুন, দেখবেন ক্যারিয়ারে এগিয়ে যাওয়ার নতুন নতুন সুযোগ তৈরি হবে।
বিশ্বাস অর্জন করতে চাইলে স্পষ্টবাদী হওয়া প্রয়োজন যা মানুষ সহজেই বুঝে নিতে পারে ।
প্রতিদিন আবর্জনায় ফেলে দেওয়া রুটি গুলো বলে দেয় পেট ভরার সাথে সাথে মানুষ তার মর্যাদা ভুলে যায়।
অংক করতে যেমন সূত্র আর নিভুর্ল হিসাব দরকার, তেমনি ভালোবাসতেও দরকার এক মুঠো আবেগ আর অনেকখানি বিশ্বাস। মূলত এই বিশ্বাস জিনিসটাই ভালোবাসার খুঁটি মজবুত করে।
কারো প্রতি ভরসা এমনিতেই পাওয়া যায় না সেটা অর্জন করে নিতে হয়। ঠিক তেমনি ভাবে কারো বন্ধুত্ব এমনিতে পাওয়া যায় না সেটা অর্জন করে নিতে হয়।
আমি এমন সব মানুষদের সান্নিধ্য অর্জন করেছিলাম, যারা নিজেদের কোন সৎ কাজকে ছেড়ে দেওয়াকে যতটা ভয় করতেন, তা তােমরা নিজেদের পাপ কাজের পরিণামকে যতটুকু ভয় কর তার চাইতেও হয়তো বেশি।
মানুষ নিজেকে যা ভাবে তাই হয়ে যায়। যদি আমি ভাবি আমি একটি কাজ করতে পারব না, সম্ভবত আমি কাজটি করতে অক্ষম হয়ে যাব। অন্যদিকে, আমি যদি বিশ্বাস করি যে আমি কাজটি করতে পারব, তাহলে অবশ্যই আমি কাজটি করার জন্য সক্ষমতা অর্জন করব, যদিও প্রথম দিকে আমি কাজটি করতে সমর্থ নাও হই।
যিনি ধৈর্য ধরতে পারেন, তিনি যা চান তা অর্জন করতে পারেন।