#Quote
More Quotes
নামাযের মাদুরের শান্ত কোণে, একাকীত্ব হাঁটু গেড়ে বসে, আল্লাহকে আলিঙ্গন করতে চায়। দু 'আ-তে একটি হৃদয়, একটি পবিত্র বন্ধন, নির্জনতার প্রার্থনায়, বিশ্বাস সাড়া দেয়।
হৃদয়ের গভীরে জমে থাকা কষ্টগুলো মাঝে মাঝে দম বন্ধ করে দেয়।
জীবন এক উৎসব, নাচতে থাকুন প্রতি মুহূর্তে। কারণ সুখ হোক দুঃখ হোক, প্রতিটি অনুভূতিই জীবনের রঙ। তাই মনকে খুশি রেখে নাচুন, গান গান, জীবনকে উপভোগ করুন।
আমাকে ভালবাসতে হবে না,আমাকে ভালবাসি বলতেও হবে না! মাঝে মাঝে গভীর আবেগ নিয়ে আমার দুটো ঠোঁট ছুঁয়েও দিতে হবে না! কিংবা আমার জন্য অন্য সবার মতো, রাত জাগা পাখিও হতে হবে না, আমি খুব অল্প কিছু চাই। (হুমায়ুন আহমেদ)
শীতকাল আসবে, আসবে এমন বিকেল যা ভয়ানক সুন্দর। বাতাসে শীত শীত গন্ধ আর পুরানো কিছু স্মৃতি এ যেন এক অন্যরকম অনুভূতি!
অন্যদের প্রশংসা অর্জন করা, নিঃসন্দেহে অনেক আনন্দের তবে নিজের কাছ থেকে সৎ তারিফ পাওয়া তার থেকে অনেক উচুমানের অনুভূতি।
মনের ভেতর অন্ধকার, আলো খুঁজে পাই না হৃদয়ের ঘা শুধু বেড়েই চলে।
সোনালি রোদের আলোয় ভেসে যাওয়া বিকেল মনে জাগায় এক বিষণ্ণতার মিশ্র অনুভূতি।
কোন এক নীরব কষ্ট মানুষকে ভিতর থেকে পুড়িয়ে দিতে থাকে।অথচ এই জ্বালাময়ী অনুভূতি কারো কাছে প্রকাশ করা যায় না।
হৃদয় দিয়ে আগলে রাখলে- হারিয়ে যাওয়ার সাধ্য আমার নাই-!