#Quote
কেন পান্থ ভুল করে এলে এই পথে
কেন দেখা হলো, কেন কথা হল মোর সাথে ,
কেন যে দেখিনু নিঃস্বতা তব নয়নে?
কেন ব্যাথা মম বাজিলো হৃদয় গহনে ,
তুমি কি দেখনি মোর নয়নের সজল মেঘ ?
তুমি কি বোঝনি স্তব্ধ নীরব কথা অনেক?
কার লাগি তুমি চলেছ এই পথে একা একা
কার গান আছে তব হৃদয়ের মাঝে ঢাকা?
কেন গো পথিক এখনও রয়েছ শান্ত ধীর
হৃদয় কি তব হয়নি এখনও কোমল অধীর ?
Facebook
Twitter
More Quotes
শিক্ষার আসল আলো তখনই জ্বলে,যখন শিক্ষক পড়ান হৃদয় দিয়ে,আর প্রতিষ্ঠান গড়ে তোলে মমতার ছায়ায়।
তুমি দূরে চলে গেছো, কিন্তু আমার হৃদয়ে তোমার জন্য একটা জায়গা আজও রয়ে গেছে, আর সেই জায়গাটা আজীবন তোমার জন্যি বরাদ্ধ থাকবে!
তুমি আমার হৃদয়ের রঙ।
রক্তের সম্পর্ক নয় হৃদয়ের সম্পর্কই বন্ধুত্ব।
স্থান-কাল-পাত্র বুঝে হাসিমুখে কথা বলুন, হৃদয়ের আন্তরিকতা মুখের হাসিতে শতগুনে প্রস্ফুটিত হয়।
একজন শিক্ষক আমাদের হৃদয়ে শিক্ষা ও ভালোবাসার আলো জ্বালিয়ে দেন।
ভালোবাসা হলো সেই আগুন, যা হৃদয়ে জ্বলে কিন্তু পোড়ায় না।
হৃদযের সীমানায় রেখেছি যারে, হয়নি বলা আজো ভালবাসি তারে। ভালবাসি বলতে গিয়ে ফিরে ফিরে আসি। কি করে বুঝাবো তারে আমি কতটা ভালবাসি।
শুভ জন্মদিন, হৃদয়ের রাণী! তুমি ছাড়া আমার জীবন অসম্পূর্ণ।
সংগীত মানুষের হৃদয় থেকে অগ্নি উৎপাদন করে আর স্ত্রীলোকের চোখ থেকে অশ্রু ঝরায় । — বেটোভেন