#Quote
More Quotes
শেষ কবে নিজের জন্য কিছু করেছেন? যদি মনে না পড়ে তাহলে আজ নিজেকে নিয়ে ব্যস্ত হয়ে উঠুন।
স্বার্থপরতা মানুষকে মনের দিক থেকে অতিশয় কৃপণ করে তোলে। তারা কেবল নিজের সম্পর্কে যত্নবান হন এবং নিজের সমস্যাগুলিকেই শুধু বোঝেন আর তাদের নিজস্ব দৃষ্টিভঙ্গির প্রতি ই দৃষ্টিপাত করে থাকেন।
তুমি শুধু আমার মা নও, তুমি আমার সবচেয়ে ভালো বন্ধু, আমার গাইড, আমার অনুপ্রেরণা। জন্মদিনের শুভেচ্ছা, মা!
ত্যাগের মধ্য দিয়ে মহান কিছু অর্জন করা যায়, কিন্তু স্বার্থপরতা যেহেতু আত্মকেন্দ্রিক সেখানে অর্জন করার কিছুই নেই।
আপনি যতই ব্যস্ত থাকুন না কেন, সর্বদা সেই মানুষদের জন্য সময় দিন যাদের আপনি হারাতে ভয় পান। নিজের জীবনকে ভালোবাসতে এতটাই ব্যস্ত থাকুন যে অনুশোচনা ও ঘৃণা করার মতন আপনার সময় যেন না থাকে।
কখনো কখনো আপনি কষ্ট পাবার কারণ খুঁজে পাবেন না। এই হুট করে মন ভার হলো, ঝুম বৃষ্টি, বজ্রপাতের আশংকা, বুক হু হু করা শূন্যতা, থেকে থেকে কান্না পাওয়া, হতাশা, প্রচন্ড ক্ষোভ এসব কেন হচ্ছে তার জবাব পাওয়া যায়না। শুধুমাত্র একটু একটু করে ফুরিয়ে যাওয়া আর দম বন্ধ হয়ে আসাটা টের পাওয়া যায়। মরে যেতে ইচ্ছে করে। কেন হয়? এমন কেন হয়? এতো কিছু চেনা হয়ে গেলো অথচ নিজের মনটাই নিজের কাছে অচেনা হয়ে ধরা দেয় মুহূর্তে মুহুর্তে! এসব কথা কাউকে বলা যায়না। - কিঙ্কর আহসান
কষ্ট মানুষকে পাথর বানিয়ে দেয়। কষ্ট পেতে পেতে একসময় আর কষ্টকে কষ্ট মনে হয় না।
রাজনীতিতে মানবকল্যাণ, দেশের স্বার্থ, ও শিক্ষিত সমাজকে অগ্রাধিকার দিতে হবে।
যেকোন সফ্টওয়্যারের ‘শর্তাবলী’ আমরা যেভাবে উপেক্ষা করি ঠিক সেভাবেই স্বার্থপর মানুষদের ও উপেক্ষা করতে শিখতে হবে আমাদের।
মায়া পরী বসে ছিল নীল আকাশের দিগন্তে! আমি শুধু তাকিয়ে ছিলাম এক দৃষ্টিতে।