More Quotes by Imtiaz Mahmud
সবাই মাড়িয়ে যাচ্ছে যাক, মাথা উঁচু রাখো ঘাস, একদিন তোমার কাছেই নেমে আসবে আকাশ।
জালে আটকালে তাও নিয়তিকে দোষারোপ করা যায়, বঁড়শিতে আটকালে কেবল নিজেকে।
আমি বললাম পানি, তুমি বললা জল, কার রক্তে কার যে হলো চক্ষু টলমল!
কাউকে আছাড় দেয়ার জন্য আগে মাথায় তুলতে হয়। ফলে আপনাকে কেউ মাথায় তোলার অর্থই হচ্ছে আপনি একটা আছাড়ের ঝুঁকিতে আছেন।
একা হও, একা হও, একা হয়ে যাও, হাত মাথা খুলে রাখো, খুলে রাখো পাও।
মৃত্যু ছাড়া মানুষের একান্ত নিজের কিছু নেই, জীবন অন্যরা ভাগ করে নেয়—খুব প্রকাশ্যেই।
আমি তারে বলিনি, বিদায়, পাখি তবু নিজে উড়ে গেল, আজ আকাশও যায় যায়!
বাঘকে দশ লাখ টাকা ঘুষ অফার করা হলে বাঘ জানায় যে, সে ঘুষ খায় না। তবে উপহার হিসাবে কোনো হরিণ দেয়া হলে সে গ্রহণ করে থাকে।
সামান্য একটা গাছ রোদ্দুরটাকে খণ্ড খণ্ড করে ফেলছে।
লাঠি হাতে যদি ভাবো, সাপ অসহায়, তোমাকে বাঁচতে হবে সাপের কৃপায়।