#Quote
More Quotes by Zahir Raihan
মানুষ মাঝে মাঝে অনেক কিছু ভাবে। কখনো তার অর্থ খুঁজে পাওয়া যায় না। কখনো যায় না। তবুও তার ভাবনার শেষ হয় না। — জহির রায়হান
আমার সোনার দেশের, সোনার মাটিকে কলঙ্কিত হতে দিতে চাইনা বলেই তো দেশ দেশ করি, মাটির কথা বলি।
কি দিয়েছি আর কি পেয়েছি তার হিসেব করতে গেলে তো আর দেশকে ভালোবাসা যাবে না। দেশকে ভালোবাসতে হয় নিঃস্বার্থ ভাবে।
কালো মেয়ে সন্ধ্যার কালোয় হারিয়ে যাবে। (শেষ বিকেলের মেয়ে) — জহির রায়হান
রাত বাড়ছে, হাজার বছরের পুরনো সেই রাত! - জহির রায়হান
ছেলেটার বোধহয় কেউ মারা গেছে। তাই শোঁক করছে খালি পায়ে হেঁটে। কেউ বললো, কে জানে এটা নতুন ফ্যাশনও হতে পারে। আজকাল কত রকমের ফ্যাশন যে দেখি।
অন্য নারীর সাথে পরকীয়া করার চেয়ে স্ত্রীকে একবেলা পেটানো ভালো। তবে পেটানোর পরে তিনগুণ বেশি ভালোবাসা আবশ্যক। — জহির রায়হান
আকাশের রঙ বুঝি বারবার বদলায়। (শেষ বিকেলের মেয়ে) — জহির রায়হান
আসছে ফাল্গুনে আমরা কিন্তু দ্বিগুণ হবো - জহির রায়হান
ধীরে ধীরে রাত বাড়তে লাগলো। চাঁদ হেলে পড়লো পশ্চিমে। উঠোনের ছায়া দীর্ঘ থেকে দীর্ঘতর হলো। পরীর দীঘির পারে একটা রাতজাগা পাখির পাখা ঝাপটানোর আওয়াজ শোনা গেলো। রাত বাড়ছে। হাজার বছরের পুরনো সেই রাত। (হাজার বছর ধরে) — জহির রায়হান