#Quote
More Quotes by Rudra Mohammad Shahidullah
আমরা কি কিছুই কবো না আর? আকাশের দেহ থেকে ঝ’রে পড়ে সন্ধার আঁধার- এসো কথা বোলে উঠি, আমরা ভালোবাসার কথা বলি, এই নিশব্দের দেয়াল ভেঙে এসো আজ স্বপ্নের কথা বলি।
আমি দূরে যাই- স্বপ্নের চোখে তুমি মেখে নাও ব্যথা-চন্দন চুয়া, সারাটি রাত্রি ভাসো উদাসীন বেদনার বেনোজলে। - রুদ্র মুহাম্মদ শহীদুল্লাহ
থাকুক তোমার একটু স্মৃতি থাকুক একলা থাকার খুব দুপুরে একটি ঘুঘু ডাকুক। - রুদ্র মুহাম্মদ শহীদুল্লাহ
তবু পৃথিবীতে রাত নামে নিবিড় তুষারের মতো, তুমি শুধু উড়ে চলো ক্লান্তিহীন, তন্দ্রাহীন অন্য এক সকালের দিকে। - রুদ্র মুহাম্মদ শহীদুল্লাহ
রমনী এক রকম অনাবশ্যক ইচ্ছা বিবর্ণ ঝাঁঝাঁলো সম্প্রতি নারী শুধু কাচের ছায়া, অপ্রতিবিম্ব কাচ, শুধুমাত্র কাচ। - রুদ্র মুহাম্মদ শহীদুল্লাহ
কথা ছিলো রক্ত-প্লাবনের পর মুক্ত হবে শস্যক্ষেত, রাখালেরা পুনর্বার বাশিঁতে আঙুল রেখে রাখালিয়া বাজাবে বিশদ। কথা ছিলো বৃক্ষের সমাজে কেউ কাঠের বিপনি খুলে বসবে না, চিত্রল তরুণ হরিনেরা সহসাই হয়ে উঠবে না রপ্তানিযোগ্য চামড়ার প্যাকেট
মুগ্ধ চোখে চেয়ে চেয়ে থেকেছে সে পৃথিবীর বয়সের দিকে,আলো আর আঁধারের দিকে, বৃত্তাবদ্ধ জীবনের দিকে। কিছু সে চায়নি তবু, চেয়েছে সে সবচেয়ে বেশি- একখানা গৃহ নয় সারাটা পৃথিবী। - রুদ্র মুহাম্মদ শহীদুল্লাহ
যুবতী বুক থেকে ঝলমলে তলপেট উলঙ্গ কোরে বিনিময়ে দুখানা ঝলসানো রুটি নিলো।
চলে যাওয়া মানে প্রস্থান নয়- বিচ্ছেদ নয় চলে যাওয়া মানে নয় বন্ধন ছিন্ন-করা আর্দ্র রজনী চলে গেলে আমারও অধিক কিছু থেকে যাবে আমার না-থাকা জুড়ে। - রুদ্র মুহাম্মদ শহীদুল্লাহ
আমি সেই অবহেলা, আমি সেই নতমুখ, নিরবে ফিরে যাওয়া অভিমান-ভেজা চোখ,আমাকে গ্রহণ করো। উৎসব থেকে ফিরে যাওয়া আমি সেই প্রত্যাখ্যান,আমি সেই অনিচ্ছা নির্বাসন বুকে নেওয়া ঘোলাটে চাঁদ। আমাকে আর কি বেদনা দেখাবে। - রুদ্র মুহাম্মদ শহীদুল্লাহ