#Quote
More Quotes
যে দানবের সাথে যুদ্ধ করে তার নিজের দিকে তাকাতে হবে যাতে সে দানব হয়ে না যায়।
একলা একা পথ চলতেই হবে,তাই কি ভয় পেতে হবে?জীবন যুদ্ধে নেমেছি কবে, হারিনি কেউ জিতেছি সবে।চলতি পথে আধার নেমেছে, আর নেমেছে বৃষ্টি।ভোরের আলোতে সূর্য নেমেছে,থমকে যায়নি দৃষ্টি। আজো একলা চলা সেই রাজপথে,বেঁচে থাকাতে জাগায় প্রত্যয়। এক বিন্দু ঘামের মূল কখনো হবে না অপচয়। বীরের গল্প বহু শুনেছি, আমি তাদের আদর্শে গড়ি আমার চলার পথ।কোনো বাঁধা বিপত্তির তোয়াক্কা করি না এই আমার শপথ।
অতঃপর আমি পরাজয় স্বীকার করলাম বাস্তবতার কাছে।
শিক্ষকরা শুধু জ্ঞানই দেন না, জীবন যুদ্ধে লড়াই করার শক্তিও দেন।
জীবন এক যুদ্ধক্ষেত্র!বাধা বিপত্তি আসবেই সবকিছু যদি পেরিয়ে যাওয়া যায় তবেই তো জিতবে।
মুক্তিযোদ্ধারা যদি পায়ে গুলি নিয়ে যুদ্ধ করতে পারে আমি কেন সামান্য সার্জারি নিয়ে বোলিং করতে পারব না। - মাশরাফি বিন মর্তুজা
খারাপ সময় গুলো জীবন যুদ্ধে শক্ত করে দাঁড়াবার অনুপ্রেরণা দেয়। খাঁটি হবার পথ সুগম করে। – নাজিরুল ইসলাম নকীব
কষ্টহীন জীবন অনেকটা মুকুটহীন রাজার মত,জীবনে ভালোবাসা থাকলে কষ্ট থাকবেই৷ অস্ত্র ছাড়া যেমন যুদ্ধ হয় না,তেমনি কষ্ট ছাড়া ভালোবাসা সম্পূর্ণ হয় না।
স্বপ্ন দেখা ছেড়ে দেওয়া সবচেয়ে বড় পরাজয়।
বাস্তব জীবন নিজেই একটা যুদ্ধ—এখানে সাহসীরাই টিকে থাকে।