#Quote
More Quotes
জীবন সহজ নয় জীবনকে সহজ বানিয়ে নিতে হয়, কখনো প্রার্থনা করে ,কখনো অপেক্ষা করে ,কখনো ক্ষমা করে,আবার কখনো বা এড়িয়ে চলে।
পরিবারের সাথে ধৈর্য রাখা হলো ভালোবাসা,অন্য মানুষের সাথে ধৈর্য রাখা হল সম্মান করা, নিজের সাথে ধৈর্য রাখা হলো আত্মবিশ্বাস, এবং ঈশ্বরের প্রতি ধৈর্য রাখা হলো বিশ্বাস।
মানুষের কাছে তোমার মূল্য ততদিন থাকবে যত দিন তোমার প্রয়োজন আছে।
সময় খুব অভিমানী, তাকে অবহেলা করলে সেও মুখ ঘুরিয়ে নিয়ে চলে যাবে; একবারও পিছন ঘুরে তাকাবে না।
কাউকে হারিয়ে দেওয়া যতটা সহজ ততোধিক কঠিন কাউকে জয় করা।
বন্ধুত্ব সিঁড়ি হয়ে থাক যেখানে ওঠানামা ইচ্ছাধীন প্রয়োজনে ধরা যায় সাহায্যের রেলিং।
আয়না রে ভাই ,আড্ডা জমাই আমরা সবাই, সেই ঠেকে,হারিয়ে যাওয়া বিকেলগুলোর হলুদ আলো গায়ে মেখে।
মানুষের মন যদি অনিয়ন্ত্রিত হয় তা মানুষকে বিভ্রান্তিতে ফেলে দেবে। মনকে সঠিক প্রশিক্ষণ দিতে পারলে চিন্তাগুলোও তোমার দাসত্ব মেনে নেবে।
একটুখানি হারিয়ে একটুখানি পাওয়া, তাল মিলিয়ে চলতে থাকে খুশির আসা যাওয়া, কিছু স্মৃতি ভুলে আবার নতুন স্মৃতি রোপণ এভাবেই যে চলতে হবেএরই নাম জীবন।
আপন বৃত্তে বন্দি সবাই কে কার খোঁজ রাখে ?পথিক তুমি হারিয়ো না ওই পথ হারানোর বাঁকে।