#Quote
More Quotes
জীবনে সবসময় সাফল্য আসবে না কখনো থাকবে ব্যর্থতা কখনো হতাশা কিন্তু মনে রাখবেন প্রতিটি ব্যর্থতা শেখায় নতুন কিছু। হতাশা কাটিয়ে উঠুন আবার চেষ্টা করুন পৌঁছে যাবেন লক্ষ্যে।
অর্থ যেমন অর্থের জন্ম দেয়, সাফল্য তেমনি সাফল্যের জন্ম দেয় । - ইমারসন
ফুলের অনেক বৈচিত্র বা রঙের জৌলুশ আছে। এগুলো তার সাফল্য। কিন্ত যে গন্ধ দিয়ে সে আমাদের মন ভোলায়, তা হলো তার সার্থকতা।
কষ্ট সহ্য করো, কারণ সাফল্য শব্দটা কষ্টের পরেই আসে।
যারা হৃদয় দিয়ে কাজ করতে পারেনা, তাদের সাফল্য অর্জন আনন্দহীন ও আকর্ষণহীন, এমন সাফল্যের থেকেই সৃষ্টি হয় তিক্ততা। - এ. পি. জে. আব্দুল কালাম
দীর্ঘদিনের পরিশ্রম বা নিরবচ্ছিন্ন পরিশ্রমের ফলেই ধরা দেয় একজন মানুষের কাঙ্ক্ষিত সাফল্য
প্রথমেই সাফল্য আসবে না। সমস্যাকে প্রথমে খুঁজে বার করুন, তারপরেই তো তার সমাধান খুঁজে পাবেন। আর সমাধান খুঁজে পেলে তবেই না সাফল্য পাবেন!
কঠোর পরিশ্রমের ঘামে সাফল্যের বাগান সিক্ত হয়।
ঘরে বসে সাফল্য পাওয়া যায় না, তোমাকে বাইরে যেতে হবে এবং এটি অর্জন করতে হবে।
যেখানে পরিশ্রম নেই সেখানে সাফল্যও নেই। — উইলিয়াম ল্যাংলয়েড