#Quote
More Quotes
বাংলাদেশের আসল বস্তু বলে যদি কিছু থাকে তা হলো এর আমলাতান্ত্রিক কাঠামো। স্থবির, অনড়, লোভী, রিদয়হীন এবং বিদেশী শক্তির ক্রীড়নক হওয়ার জন্যে সর্বক্ষণ প্রস্তুত। - আহমদ ছফা
তুমি যেখান থেকেই আসো না কেন, স্বপ্ন দেখার ও তা সফল করার অধিকার তোমার আছে।
কখনও কখনও এমন কাউকে খুব মিস করি, যাকে মিস করারও অধিকার আমার নেই…
স্বামীর উপর স্ত্রীর অধিকার এই যে স্বামী তার খাবার,পোশাক-পরিচ্ছেদ,বাসস্থান এবং আনুষঙ্গিক জিনিসপত্র সরবরাহ করে দিবে।
একটা আইন অনেক মূল্যবান। এটা এ কারণে নয় যে এটা শুধু একটা আইন। বরং কারণ হলো এতে অধিকার রয়েছে।
আল্লাহ ছেলে মেয়ে উভয়েরই দ্বায়িত্ব, অধিকার, কর্তব্য সম্পর্কে কুরআন ও রাসূল (সাঃ) এর মাধ্যমে আমাদের জানিয়েছেন।
প্রকৃত গণতন্ত্রে একজন সবল ব্যক্তির যে অধিকার, সেই একই অধিকার একজন দুর্বলেরও থাকা উচিত।
আমাদের সমাজে বহু যুবক নিজের অধিকার থেকে বঞ্চিত, আর এইসব অধিকার হয়তো আন্দোলন না করে পাওয়া যাবে না। তবে অনেকেই এরূপ আন্দোলন শুরু করার ক্ষেত্রে ভীতু মনোভাব রাখে সেক্ষেত্রে ছাত্র রাজনীতি করার মধ্য দিয়েই হয়তো তাদের ভবিষ্যতের অধিকার আদায়ে সাহসের যোগান হবে।
যখন আমি স্টুডিওতে যাই, আমি আমার দেহকে দরজায় ছেড়ে আসি; যেভাবে মুসলিম তাদের জুতা ছেড়ে আসে এবং মসজিদে ঢোকে তেমনি আমি কেবল মাত্র আমার আত্মাকেই অধিকার দেই ভেতরে যাওয়ার জন্য এবং পেইন্টিং করার জন্য।
আমি ভাবতাম, আমি গরিব। তারা বলল, আমি গরিব নই, অভাবগ্রস্ত। তারা বলেছিল, নিজেকে অভাবগ্রস্ত ভাবাটা আত্মপ্রবঞ্চনা। আমি বঞ্চিত। ওহ্, না। ঠিক বঞ্চিত না, স্বল্প অধিকারপ্রাপ্ত। তারপর তারা বলল, স্বল্প অধিকারপ্রাপ্ত কথাটা ব্যবহারজীর্ণ। আমি হলাম সাফল্যের পথে বাধাপ্রাপ্ত। আমার কাছে এখনো একটা পয়সাও নেই। কিন্তু আমার শব্দভান্ডার বেশ সমৃদ্ধ হয়েছে। – জুল ফেইফার