#Quote
More Quotes
দান হল একটি অঙ্গীকার, যা মানুষের হৃদয়ে ভালোবাসা ও সদিচ্ছা সৃষ্টি করে।
যেখানে মানুষের মুখোশ শুরু হয়, প্রকৃতির নিঃশব্দ সৌন্দর্য সেখানে সত্যের বার্তা নিয়ে হাজির হয়।
বড় বোকামিগুলি বুদ্ধিমান মানুষরাই করে।
সুখী মানুষ কখনোই দুখী মানুষের কষ্ট বোঝে না, তারা শুধু করুনা করতে জানে।
যতবার ভেবেছি আমার আমিটা আবার স্বেচ্ছায় হেরে গিয়ে চাইবে তোমাকে ততবারই তোমার অহং তুমিটা মিথ্যের মোড়কে হারিয়ে ফেলেছে আমাকে।
মানুষ একা হয় জন্মসূত্রে, আর একাকী হয় বিশ্বাসঘাতকতায়।
যদিও তুমি আমার স্বপ্নের ‘শ্রী’,যতবার দেখি তোমায় ফিরে পাই অন্য এক অনুভূতি । চোখ তো শুধু তোমায় চায়, ঘুরে ফিরে সেই তোমাকেই পায়, চেনা মানুষ যেমন অচেনা কে খুঁজে পায়।
মাঝি ছাড়া নৌকা যেমন করে, নিজেকে ঠিক রাখার ক্যাপাবিলিটি থাকে না, তেমনি করে নিজে সুখি না হলে সামনের মানুষকেও সুখি করা যায় না।
ভালোবাসা কখনো হারিয়ে যায় না, হারিয়ে যায় মানুষটা।
যখন কারো প্রতি ভালোবাসা বেশি হয়ে যায়, তখন সেই ভালোবাসা সুখের চেয়ে বেশি কষ্ট দেয়।