#Quote

নবীন পাতায় ছেয়ে গেছে গাছ, রঙিন পোশাকে সেজেছে প্রকৃতি।

Facebook
Twitter
More Quotes
যদি আমি একটি গাছ হতাম, আমার কোন মানুষকে ভালবাসতে কোন কারণ প্রয়োজন হতো না। – ম্যাগি স্টিফভটার
আবার ফিরে এসেছে ঋতুরাজ বসন্ত,দখিনা বাতাস মনকে করছে আনমনা,নতুন রূপে সেজেছে প্রকৃতি, হয়েছে প্রাণবন্ত,আবার এসেছে বসন্ত!
সকলে বরং রঙিন দেখুক হৃদয়ে থাক না ক্ষত, আগুন দিলেই পুরবো নাহয় রং মশালের মতো।
বন্ধুরা, বসন্ত এসে গেছে; পৃথিবী খুশিতে সূর্যের আলিঙ্গন গ্রহণ করেছে এবং আমরা শীঘ্রই তাদের প্রেমের ফলাফলগুলি দেখতে পাব । — সিটিং বুল
বসন্তের গান, বসন্তের কবিতা, সবই প্রেমের কথা বলে।
ফাল্গুনে মিষ্টি গন্ধে ভরে উঠুক সবার জীবন, রঙিন হয়ে উঠুক সবার জীবন। সবাইকে পহেলা ফাল্গুনের শুভেচ্ছা।
এসো নবীন, গ্রহণ করো প্রভাতে রবির কর, প্রখর তাপ, প্রবল বর্ষণের তেজ, আলো আঁধারির খেলা। সকলকেই বরণ করিয়া লইতে হবে। দুঃখ ও আনন্দবোধের সীমারেখা দূর আকাশে ঠেলিয়া দাও। — সংগৃহীত ।
শিমুল , পলাশ , কৃষ্ণচূড়ায় আজ প্রকৃতি হয়েছে রক্তিম,কোকিল ও যে তাই গেয়ে ওঠে আজবসন্ত আজ শুধুই রঙিন।
হে নবীন, বাহির হও গুহা থেকে, আঁধার থেকে। টগবগে তীব্র রক্ত তোমার, প্রবল তেজ। যা কিছু ভালোর শুরু তোমার হাত ধরে, জাতির যা কিছু মহানের যাত্রা সেই তোমারই পথ পানে চেয়ে। তবে কেন ঢাকো নিজেকে অন্ধকারে?
রামধনুর সাতরঙ্গে রঙিন হয়ে ওঠে প্রণয়ীর লাজুক মুখ, সদ্যজাত ভালোবাসার রোশনাইয়ে পরিণতি পাক আমাদের সুখ।