More Quotes by Probar Ripon
মাথার উপর ছাদ খুঁজতে গিয়ে, আকাশ হারানো এক প্রজাতি হলো মানুষ
ভয় পেলে একাকীত্ব ভয়ংকর, ভয় না পেলে একাকীত্ব ভয়ংকর সুন্দর
টাকার সাথে দেখা হলো, দেখলাম তার পকেটে শুধু মানুষ আর মানুষ!
তখনই বলতে পারি আমি সত্যকে ভালোবাসি, যখন মেনে নিই - সেই সত্য আমার নিজের বিরুদ্ধেও যেতে পারে
চারদিকে এত সৎ আর ভালো মানুষ, অথচ পৃথিবী এত খারাপ হলো কিভাবে! নিশ্চয় এটা এলিয়েনের কাজ। পৃথিবী থেকে এলিয়েন হটাও
মানুষকে সবচেয়ে জীবিত তখনই মনে হয়, যখন সে তার অধিকারের জন্য উঠে দাঁড়ায়। তারুণ্য, এগিয়ে যাও; জাগাও এই মৃত জনপদ
রাত গভীর হলো, রাতের গভীরে যাওয়া হলো না - প্রবর রিপন
দরিদ্রদের কোনোভাবেই বোঝাতে পারবেন না, ধনীরা দরিদ্রদের নিজেদের ভেতর যুদ্ধ বাধিয়ে দিয়ে নিজেদের স্বর্গকে সুরক্ষিত রাখে, যেনো দরিদ্ররা ধনীদের লুটের বিরুদ্ধে এক হতে না পারে।
পৃথিবীর সবচেয়ে দীর্ঘতম পথ - নিজের কাছে ফেরার পথ
মনের ভুলে মৃত বন্ধুর নম্বরে ফোন করে, তার কন্ঠ শোনার অপেক্ষার মতো এই সময়। - প্রবর রিপন