#Quote
More Quotes
পাখি কখনও ডাল ভেঙে পড়ে যাওয়ার ভয় করে না। কারণ তার বিশ্বাস ডালের ওপর নয়, বিশ্বাস তার ডানার ওপর। তাই জীবনে চলার পথে নিজের ওপর বিশ্বাস রাখুন, অন্যের ওপর নয়।
কারো দূর্বলতা নিয়ে কখনো মজা করো না। যেটা তোমার কাছে মজার ব্যাপার, সেটা অন্যের কাছে কষ্টকর হতে পারে।
যদি তুমি এমন কিছু পেতে চাও, যা তোমার কখনো ছিল না, তাহলে তোমাকে এমন কিছু করতে হবে, যা তুমি কখনো করো নি।
কারোর খারাপ সময় এলে তাকে কখনোই আঘাত দিও না, পারলে সাহায্য করো। কারণ খারাপ সময় একদিন তোমারও আসবে।
রক্তের সম্পর্ক ছাড়া, কেউ যদি তোমার জন্য কাঁদে, তাহলে বুঝে নিও সে তোমাকে তার জীবনের থেকেও বেশি ভালোবাসে।
আমিও একদিন মুখ লুকাবো, সাদা কাপড়ের আড়ালে, বুঝবে আমায় খুঁজবে সেদিন, কাকে তুমি হারালে।
একাকীত্ব যখন অসহনীয় পর্যায়ে চলে আসে। তখন মানুষ মারাত্মক রকম ভাবে ডিপ্রেশনে চলে যায়। যেটা সহজে দূর করা যায় না।
প্রয়োজন ফুরালে যেখানে তারা সৃষ্টিকর্তাকেই ভুলে যায়, সেখানে আপনাকে, আমাকেই বা কতদিন মনে রাখবে।
মিথ্যে তো তখনি জিতে যায়, যখন সত্য বলা মানুষ গুলো চুপ করে থাকে।
মানুষ যখন কিছু পায় তখন বোঝে না সে কি পেয়েছে। যখন হারিয়ে ফেলে তখন বোঝে সে কি পেয়েছিল, কাকে সে হারিয়েছে।