#Quote
More Quotes
ভালবাসা স্বচ্ছ জল। তাতে ঈর্ষা মিশে একাকার। বন্ধুতাও ক্লান্ত হলো। এবারে বিশ্রাম চাই তার।
মায়ের চোখের জল না দেখেই বড় হয়েছি, কিন্তু আজ নিজে কাঁদতে কাঁদতে বুঝি সেই কান্নার মানে।
চোখের সামনে সবকিছু ঝাপসা হয়ে যায়… যখন তুমি চলে যাও, তখন বুঝি চোখের জলের কারণ।
জলের দিকে শুধু তাকিয়ে থাকলে তুমি কোনওদিন সাগর পাড়ি দিতে পারবে না।
গভীর রাতে চোখের জলও নিঃশব্দে পড়ে, কেউ টের পায় না।
অস্থির জলে যেমন কোন কিছুর পরিষ্কার প্রতিবিম্ব ধরা পড়ে না, তেমনি ভাবে রাগের মাথায় চোখে বা মনে সত্য ধরা পড়ে না।
আমি মস্তিস্কের সমস্ত জানালা খুলে দাঁড়িয়ে রয়েছি, কেউ আসছে না। না রোদ, না পাখির নেকলেস। কেবল উত্তর পাহাড়ের হিম, ঠান্ডা হাত ছুঁয়ে যাচ্ছে ব্যথিত চিবুক। - রুদ্র মুহাম্মদ শহীদুল্লাহ
ফুল তোমার দেহে জল রঙের ঢেউ ফুল তোমার সৃষ্টিকর্তা এ গ্রহের বাইরের কেউ, ফুল তুমিই শুধু তোমার তুলনা, ফুল তোমায় ছুঁয়ে দিলে রাগ করো না।
চোখে জল, মুখে ছল দুঃখে ভরা এই প্রাণ, কষ্ট লুকানো হাসি নিয়ে গাইবো বিজয়ের গান।
গগনে গরজে মেঘ, ঘন বরষা। কুলে একা বসে আছি, নাহি ভরসা।