#Quote
More Quotes
আজো তুমি নিজে হয়তো-বা করিবে রচন মোর স্মৃতিটুকু দিয়ে স্বপ্নাবিষ্ট তোমার বচন।ভার তার না রহিবে, না রহিবে দায়।হে বন্ধু, বিদায়।
তোমার স্মৃতির সাগরে ডুবে আছি, কিন্তু তুমি তো অন্য কোথাও
তুমি যেখানে থাকো, আমাদের বন্ধুত্বের স্মৃতি তোমার সঙ্গে থাকবে।
জীবন এক ফুল, ফুটে ওঠে সুগন্ধ ছড়িয়ে, ঝরে পড়েও রেখে যায় স্মৃতি। তাই হাসিমুখে বাঁচব, ভালোবাসব, সুন্দর মুহূর্তগুলোকে ধরে রাখব, কারণ জীবন এই ফুলের মতোই সুন্দর।
কদম নিয়ে দাঁড়িয়ে আমি যদি তোমার কাছে কিছু আবদার করি;তবে কি আমাকে ফিরিয়ে দিতে পারবে তুমি?
জীবনে সম্পর্কের সমস্ত স্মৃতি সংগ্রহ করতে হলে তার সাথে সময় কাটাতে হবে। আর সেই সময় কাটাতে গিয়ে জীবনে কষ্ট পেলেই স্মৃতিগুলো ভালোভাবে মনে থাকবে।
বৃষ্টি নামলে মনে সব সময় ছোটবেলার স্মৃতি মনে পড়ে। এই বৃষ্টিতে কতই না আমি ভিজেছি। আজ সময়ের ব্যস্ততায় বৃষ্টিতে আর ভেজা হয় না।
টাকা দিয়ে সব কেনা যায় না—পরিবারের সাথে ঘোরার স্মৃতিগুলো অমূল্য।
যে দিনটি তোমার ছিল, আজ সে দিনটি শুধু স্মৃতি।
মা, তুমি চলে গেছ, কিন্তু তোমার স্মৃতি সবসময় আমার পথপ্রদর্শক হিসেবে থাকবে।