#Quote
More Quotes
মানুষ ভালোবেসে কিছু শিখুক বা না শিখুক অন্তত মিথ্যা বলতে শেখে।
যে ব্যক্তি স্বপ্ন না দেখেও স্বপ্ন দেখার ভান করবে, তাকে দু’টি গমের মাঝে গিরা দিতে বলা হবে, অথচ তা সে করতে সক্ষম হবে না। আর যে ব্যক্তি কোন সম্প্রদায়ের কথা কান পেতে শুনল, অথচ তারা তাকে তা শোনাতে চায় নি, তার কানে কেয়ামতের দিন শিশা ঢালা হবে, যে ব্যক্তি ছবি অঙ্কন করবে কেয়ামতের দিন তাকে শাস্তি দেয়া হবে এবং তাকে বলা হবে তাতে রুহ সঞ্চার করতে, অথচ তা করতে সে সক্ষম হবে না।
দু’টি গমের মাঝে তাকে গিরা দিতে বলা হবে’ এর অর্থ হচ্ছে তাকে সর্বদা শাস্তি দেয়া হবে। জাগ্রত অবস্থার চেয়ে ঘুমন্ত অবস্থার মিথ্যা ব্যাপারে কেন এ কঠিন শাস্তি ? অথচ জাগ্রত অবস্থায় মিথ্যা বলে কাউকে তো হত্যা পর্যন্ত করা যায়। এর উত্তর হচ্ছে, ঘুমন্ত অবস্থায় মিথ্যা বলার অর্থ হল আল্লাহর ওপর মিথ্যা বলা। কারণ, স্বপ্ন নবুয়তের একটি অংশ, তাই নবুওয়তের অংশও আল্লাহর পক্ষ থেকেই। সবার নিকট বিদিত যে, মানুষের ওপর মিথ্যা বলার চেয়ে আল্লাহর ওপর মিথ্যা বলার শাস্তি ভয়াবহ ও কঠিন।
কেউ কেউ স্বপ্নে কিছু না দেখেও বলে যে, আমি স্বপ্নে এমন এমন দেখেছি, অতঃপর মানুষের কাছে তা বলে বেড়ায়।
মাঝে মাঝে আপনার মন এবং আপনার হৃদয় বিভিন্ন জিনিস খুজে এবং আপনি জানেন যে আপনার হৃদয় মিথ্যাবাদী।
ক্রিকেটে যেমন একজন কোচের প্রয়োজন, তেমনি জীবনে একজন গুরু থাকা খুবই জরুরি।
সৃষ্টিকর্তা আত্মহত্যাকে নিষেধ করেছেন বলে এটি জঘন্য নয়, বরং এটি জঘন্য জন্যই সৃষ্টিকর্তা এটিকে নিষেধ করেছেন। — ইমানুয়েল ক্যান্ট
ব্যক্তির মিথ্যুক হওয়ার জন্য এতটুকুই যথেষ্ট যে, সে যা শুনবে তাই বলবে।
আগুন ছাড়া যেমন ধোঁয়া হতে পারে না, তেমনি সত্য ছাড়া মিথ্যা হতে পারে না।
মিথ্যা বলে ভালো হওয়ার চেয়ে, সত্য বলে খারাপ হওয়া অনেক ভালো।