#Quote
More Quotes
যে কোন মানুষের বিচার করা উচিত, নির্বিচার করা হয় না।
আমাদের জীবনে আমরা কলুর বলদের মতো চোখে ঠুলি পরেছি, মাড়াইয়ের গরুর মতো মুখে টোপর পরেছি, আর একই চক্রে ঘুরছি। আমরা দেখি না, আমরা খাই না। শুধু তা–ই না, আমরা বলিও না। সৈয়দ শামসুল হক লিখেছিলেন, মানুষের চোখ আছে তা দেখবার জন্য শুধু নয়, কাঁদবারও জন্য। আমরা বলি, মানুষের মুখ আছে, তা কেবল খাওয়ার জন্য নয়, বলবারও জন্য। আমাদের মুখে আমরা মুখোশ পরে আছি। আমরা মুখ দেখাব না এবং আমরা কিছু বলবও না। বোবার শত্রু নেই। - আনিসুল হক
জীবনে মানুষ ততক্ষণ ঠিক শেখে না অনেক জিনিসই, যতক্ষণ সে দুঃখের সম্মুখীন না হয়।
যে মানুষ বেশি ভ্রমণ করে, সে বেশি শেখে। কারণ বইয়ের বাইরেও এক বিশাল পৃথিবী অপেক্ষা করছে জানার জন্য!
আপনি যদি দেখতে চান একজন মানুষ কতটা দুর্বল তাহলে দেখুন সে কত লোকের প্রতি হিংসা করে।
একজন মানুষের চরিত্র বোঝার সবচেয়ে সহজ উপায় হলো, সে দুর্বলদের সাথে কেমন আচরণ করে তা দেখা।
সে আমার ছিল না, আমিই বোকার মতো তার পিছনে পাগল হয়ে দৌড়ে ছিলাম।
দুজন মানুষ সবকিছুতে একমত হয় না, আমরাও না। কিন্তু দিনশেষে জানি, ভাই ছাড়া আমার কিছুই জমে না।
কখনো কোনো স্বাধীন মানুষ দেখিনি, দেখেছি শুধু স্বাধীনতার জন্য ছটফট করা মানুষ - প্রবর রিপন
মানুষের মরণ আমাকে ততটা আঘাত করে না, যতটা আঘাতপ্রাপ্ত হই মানুষের মনুষ্যত্বের মরণ দেখলে।