#Quote
More Quotes
তুমি যদি চকোলেট হও তাহলে সেটা খুব মিষ্টি তুমি যদি টেডি বিয়ার হও তাহলে অনেক প্রয়োজন হবে যদি তুমি আকাশের তারা হও উজ্জ্বলতা পাবে এবং যদি শেষ পর্যন্ত আমার বন্ধু হও তুমি সেরাদের সেরা হবে
বন্ধুত্ব হলো জীবনের সেই রঙ, যা সব বিষাদ মুছে দিয়ে হৃদয়কে রাঙিয়ে তোলে। সত্যিকারের বন্ধুরা হয়তো সবসময় পাশে থাকে না, কিন্তু তাদের ভালোবাসা কখনো দূরে যায় না।
আজকের পর হয়তো আর বন্ধুরা মিলে বেকবেঞ্চে বসা হবে না। গাঁধাগাঁধি করে আর এক বেঞ্চে বসা হবে না।
হে আল্লাহ, আমার বন্ধুর সমস্ত ভুল ত্রুটি তুমি মাফ করে দাও এবং তাকে জান্নাতুল ফিরদৌসের মর্যাদা দান করো।
বন্ধু, তুই ঘুমানোর সময় যে নাক ডাকিস, আমার মনে হয় বাসর রাতে মেঝেতে ঘুমাতে হবে তোর।
অঝোর ধারার বৃষ্টি মাঝে বন্ধু তোমায় খুঁজি মন বলে আজ দুজন মিলে একসাথে চল ভিজি, তুমি আসবে বলে বসে আছি সারাটা দিন ধরে, দুজন মিলে বৃষ্টি -সাথে হারিয়ে যাবো বলে ।
সুখের সময় আমার চারপাশে আমার বন্ধুদের কোন অভাব ছিল না৷ আজ একরাশ কষ্টে আমাকে গিলে খাচ্ছে অথচ আজ আমার পাশে কোন বন্ধু নেই।
আমি সেই বৃষ্টি চাইনা, যে বৃষ্টিতে বন্যা হয়,আমি সেই আকাশ চাইনা, যে আকাশ মেঘলা হয়, আমি এমন প্রিয় বন্ধু চাইনা যে, নতুন কাউকে পেয়ে আমাকে ভুলে যাবে।
সত্যিকারের বন্ধুর কাছে কখনো মুখের ভাষায় কোন কিছু প্রকাশ করতে হয় না। সত্যিকারের বন্ধু চোখের ভাষায় সব বুঝে নেয়।
স্কুলের দিন শেষ, কিন্তু আমাদের বন্ধুত্বের গল্পটা চিরকাল মনে থাকবে। বিদায় বলতে কষ্ট হয়, কারণ এই স্মৃতিগুলো সারা জীবন বয়ে বেড়াব।