#Quote
More Quotes
সব শিক্ষকই তাদের নিজেদের বিষয়টি ভালোই বোঝান, তবে কিছু শিক্ষক আছে যারা শিক্ষার্থীদের বুঝতে পারেন বা বোঝার চেষ্টা করেন, শিক্ষার্থীদের সব সমস্যার সমাধান হতে পারেন। এমনি একজন শিক্ষক প্রিয় রহমান স্যার।
দৃষ্টিভঙ্গি মানুষের জীবনযাত্রার গুরুত্বপূর্ণ অংশ, কারণ দৃষ্টিভঙ্গি দ্বারাই মানুষের চরিত্র সম্পর্কে আমরা ধারনা করতে পারি।
রোজার মাধ্যমে আচার আচরণ ও চরিত্র সুন্দর হয় - আল হাদিস
আপনি যা পেয়ে ছেন তাই নিয়েই খুশি থাকার চেষ্টা করুন অপ্রাপ্তি সবার জীবনেই আছে কম কিনবা বেশি।
চেহারাটা বদলানো যাবে না…. কারন এটা আল্লাহর সৃষ্টি….চরিত্রটা বদলাও.. কারন এটা তোমার সৃষ্টি।
জীবনের প্রতিটি চেষ্টাই যদি ফল না দেয়, তাহলে ধৈর্যই সেই পাথেয় যা মানুষকে ভেঙে পড়তে না দিয়ে এগিয়ে যেতে সাহায্য করে।
আমি তোমাকে যতবারই ভুলে যাওয়ার চেষ্টা করেছি ঠিক ততবারই প্রকৃতি আমাকে তোমার কথা মনে করিয়ে দিয়েছে।
জীবনে সবাইকে খুশি করার চেষ্টা করা বৃথা। সূর্যও কাউকে জ্বালাতে চায় না, তবু ঝলসে যায়। তাই নিজের মতো থাকব, নিজের পথে চলব, কারণ জীবন নিজের গল্প লেখার জন্যই।
জীবনকে সুন্দর করার জন্য এই তিনটি বাস্তব কাজ করলে তা আমাদের জন্য মঙ্গলজনক হবে। প্রথমটি হলো সুখে থাকা অবস্থায় কখনো কারো সাথে বড় কোন বিষয়ে প্রতিজ্ঞাবদ্ধ হবেন না, প্রচন্ড রাগান্বিত অবস্থায় কখনো কাউকে কোন উত্তর দেওয়ার চেষ্টা করবেন না এবং দুঃখ কষ্টে থাকা অবস্থায় কখনো কোন সিদ্ধান্ত নেবেন না।
কিছু মানুষের চরিত্র তুমি ততক্ষণ পর্যন্ত বুঝতে পারবে না যতক্ষণ না পথটা পাথুরে হচ্ছে।