#Quote
More Quotes by Mohammad Lutfur Rahman
যেখানে আছ, সেখান থেকেই তোমার যাত্রা শুরু হোক- এখান হতেই তুমি তোমার জীবনকে বড় করে তুলতে পার। -কোথাও যাবার দরকার নেই।
জাতি যখন দৃষ্টিসম্পন্ন ও জ্ঞানী হয়, তখন জাগবার জন্য সে কারো আহ্বানের অপেক্ষা করে না, কারণ, জাগরণই তার স্বভাব।
প্রতিভা থাকলেও চেষ্টা না করলে জগতে প্রতিষ্ঠা লাভ করা যায় না।
মানুষ যতই ছোট হোক, যতই সে অবজ্ঞাত হয়ে থাকুক, তার মাঝে অসীম ক্ষমতা, অনন্ত প্রতিভা ঘুমিয়ে আছে। অনুকূল পরিবেশ পেলে তার ভেতরকার রূপ মহিমা অনন্ত শিখায় ফুটে উঠবে। - লুৎফর রহমান
জাতি যখন দৃষ্টিসম্পন্ন ও জ্ঞানী হয়, তখন জাগবার জন্য সে কারো আহ্বানের অপেক্ষা করে না, কারণ, জাগরণই তার স্বভাব।
তুমি তোমার ব্যক্তিত্বকে দৃঢ় করে তোল। কেউ তোমার উপর অন্যায় আধিপত্য করতে পারবে না।
যুবকদের গায়ের জোরে আস্থা খুব বেশি। বিচার বৃদ্ধি বিবেকের দাবি তাদের কাছে নাই। ঔদ্ধত্য প্রকাশ তাদের স্ব-প্রকৃত। - লুৎফর রহমান
কোনো সভ্য জাতিকে অসভ্য করার ইচ্ছা যদি তোমার থাকে, তাহলে তাদের বইগুলো ধ্বংস কর, সকল পণ্ডিতকে হত্যা কর, তোমার উদ্দেশ্য সিদ্ধ হবে।
উন্নত ত্যাগী, শক্তিশালী, প্রেমিক, সত্য ও ন্যায়ের প্রতি শ্রদ্ধাবান মানুষ বিদ্যাহীন বা অল্পশিক্ষিত মানুষের মধ্যে পাওয়া যায় না। মানুষকে বা জাতিকে বড় হতে হলে সবসময়ই তাকে জ্ঞানের সেবা করতে হবে।
জগৎ ও সমাজ যাঁরা গড়ে তুলেছেন, তাঁরা যে সবাই প্রতিভাবান, অসাধারণ, বিশিষ্ট ক্ষমতায় ভাগ্যবান ছিলেন তা নয়। তাঁরা ছিলেন পরিশ্রমী, সহিষ্ণু, সাধক।