#Quote
More Quotes
অস্তগামী সূর্য হলুদ আলো দিয়ে যায়, ঘরে ফেরা পাখিরা স্তব্ধতার গান। ফুটপাথ জুড়ে ছায়াদের মৃত্যু, নিয়ন আলোয় নক্ষত্র জীবন।
যে বৃষ্টি কণা তোমার হাত ছুঁয়ে যায়। সেই বৃষ্টি আমার ঘরেও ছাপিয়ে আসে।
বর্ষার হাওরে ঝরঝর বৃষ্টির মাঝে জলের স্রোত যখন জেগে ওঠে, তখন প্রকৃতি যেন জীবন্ত হয়ে ওঠে।
চোখের কোণে মায়ার বাসা বৃষ্টি নেমেছে বুঝি, লুকাও কেন ওগো তুমি, তোমাকেই যে খুঁজি।
বৃষ্টি হচ্ছে, অথচ তুমি পাশে নেই — প্রকৃতি যেন আজ প্রেমে অপূর্ণ।
বৃষ্টির উপর রাগ করো না; এটি কেবল কীভাবে উপরের দিকে পড়তে হয় তা জানে না। – ভ্লাদিমির নাবকোভ
ধৈর্যের রো’দে পুড়তে পুড়তে, একদিন বিশাল বৃষ্টির প্রতিদানে ভিজে যাবো ইনশাআল্লাহ!
প্রকৃতিতে বৃষ্টি যেমন দরকার, জীবনে দুঃখ তেমনি দরকার।
বৃষ্টির ফোঁটা মাটিতে ঝরে,ধানক্ষেতে নতুন জীবনের সঞ্চার করে।
কিছু মানুষ আছে যারা বৃষ্টিকে অনুভব করে, বাকিরা শুধু শরীর ভেজায়।