#Quote

ঈশানের পুঞ্জমেঘ অন্ধবেগে ধেয়ে চলে আসে বাধাবন্ধহারা গ্রামান্তরে বেণুকুঞ্জে নীলাঞ্জনছায়া সঞ্চারিয়া হানি দীর্ঘধারা। বর্ষ হয়ে আসে শেষ, দিন হয়ে এল সমাপন, চৈত্র অবসান– গাহিতে চাহিছে হিয়া পুরাতন ক্লান্ত বরষের সর্বশেষ গান।

Facebook
Twitter
More Quotes
মাঘে সুখী, ফাল্গুনে সুখী, চৈত্রে খা খা আর বৈশাখে টলমলে।
পহেল বৈশাখের নতুন প্রভাতে পাখিরা গাইছে গান, আপন বেগে বহিছে নদী শোন নদীর কলতান! প্রভাতে সোনার বরণ রবি উঠিয়াছে পূর্ব গগনে, মাধবী, মালতী, টগর, করবী ফুটিয়াছে বনে বনে! ফুলে ফুলে উড়ে প্রজাপতি সমীরণ সৌরভ ছড়ায়, মাতিয়া উঠে সবাকার প্রাণ খুশিতে হৃদয় ভরে যায়! পহেলা বৈশাখের এই নবীন প্রভাতে প্রাণে জাগুক নব নব আশা, পহেলা বৈশাখের আজিকে সবাই নিও মোর প্রীতি ও ভালবাসা!
নবাঙ্কুর ইক্ষুবনে এখনো ঝরিছে বৃষ্টিধারা বিশ্রামবিহীন, মেঘের অন্তর-পথে অন্ধকার হতে অন্ধকারে চলে গেল দিন। শান্ত ঝড়ে, ঝিল্লিরবে, ধরণীর স্নিগ্ধ গন্ধোচ্ছ্বাসে, মুক্ত বাতায়নে বৎসরের শেষ গান সাঙ্গ করি দিনু অঞ্জলিয়া নিশীথগগনে।
নতুন দিনের নতুন আশায় গত যত ভুল ভ্রান্তি বর্ষের প্রথম প্রভাতে ছুঁড়ে ফেলে ছুটব বিশ্বে আজ হতে আপন কাজে। নববর্ষের শুভেচ্ছা রইল।
আসুক বৈশাখ, চারিদিকে মেঘ, ধুয়ে যাক গ্লানি মুছে যাক পাপ ।
হৈ ভৈরব, হে রুদ্র বৈশাখ, ধুলায় ধূসর রুক্ষ উড্ডীন পিঙ্গল জটাজাল, তপঃক্লিষ্ট তপ্ত তনু, মুখে তুলি বিষাণ ভয়াল কারে দাও ডাক- হে ভৈরব, হে রুদ্র বৈশাখ
বৈশাখী দিনের রক্তিম আলো,জীবন হোক উজ্জ্বল ভালো।কবিতায় থাকুক প্রেম-ভালোবাসা,বাংলা নববর্ষে হোক নতুন ভাষা।
বাউল গানের সন্ধ্যা তালে নতুন বছর এসেছে ঘুরে, উদাসী হাওয়ার সুরে সুরে রঙ্গা মাটির পথটি জুড়ে । .................... শুভ নববর্ষ.....
চৈত্রে চালিতা, বৈশাখে নালিতা, আষাড়ে…ভাদ্রে তালের পিঠা। আর্শ্বিনে ওল, কার্তিকে কৈয়ের ঝুল। – ক্ষণা
নববর্ষ থেকে শুরু হোক জীবনের নতুন অধ্যায়।