#Quote

মুক্ত করি দিনু দ্বার– আকাশের যত বৃষ্টিঝড় আয় মোর বুকে, শঙ্খের মতন তুলি একটি ফুৎকার হানি দাও হৃদয়ের মুখে। বিজয়গর্জনস্বনে অভ্রভেদ করিয়া উঠুক মঙ্গলনির্ঘোষ, জাগায়ে জাগ্রত চিত্তে মুনিসম উলঙ্গ নির্মল কঠিন সন্তোষ।

Facebook
Twitter
More Quotes
এই পহেলা বৈশাখে মনে জাগুক বসন্তের সুখ, সবার স্বপ্ন হোক রঙিন আর আনন্দে থাকুক সবাই সারাটি বছর।
তিন জন লোক তোমার ফোন নম্বর চাইছিল, আমি দিইনি। কিন্তু ঠিকানাটা দিয়েই দিলাম। ওরা এই নববর্ষে তোমার বাড়ি যাচ্ছে। ওরা হলো সুখ, শান্তি আর সমৃদ্ধি! শুভ নববর্ষ
হে দুর্দম, হে নিশ্চিত, হে নূতন, নিষ্ঠুর নূতন, সহজ প্রবল, জীর্ণ পুষ্পদল যথা ধ্বংস ভ্রংশ করি চতুর্দিকে বাহিরায় ফল, পুরাতন পর্ণপুট দীর্ণ করি বিকীর্ণ করিয়া অপূর্ব আকারে তেমনি সবলে তুমি পরিপূর্ণ হয়েছ প্রকাশ– প্রণমি তোমারে।
বৈশাখ এলো ক্ষিপ্ত বেগে সিঁদুর মেঘের গায়, বৈশাখ এলো উগ্রতা নিয়ে কৃসনো মেঘের নায়! বৈশাখ এলো কাল বৈশাখীর হাওয়ায়-হাওয়ায় ধেয়ে, বৈশাখ এলো বাউলের বেশে বৈশাখী গান গেয়ে ! উচ্ছ্বাসের এই দিনে নবীন ছড়াও প্রেমের বার্তা, তোমরা জাতির ধরবে হাল আর হবে দেশের কর্তা ! শোষণ যুলুম রুখে দাড়াও তাড়াও দুখের দিন, সব বেদনা ভুলে বাজাও হেথায় সুখের বীণ! এদেশ আমার জন্মভূমি এদেশ আমার প্রাণ, কাঁদলে কেউ দুখে পড়ে হৃদয় সুতোয় টান! পুরোনো সব দুঃখ ভুলে ফিরে এলো প্রহেলা বৈশাখ, সব ভেদাবেদ ভুলে বাজাও ন্যায় শাসনের হর্ষ!
পান্তা ইলিশ আর ভরতা বাজি বাঙ্গালীর প্রাণ… নতুন বছর সবাই গাইবো বৈশাখের গান.. এসো হে বৈশাখ এসো এসো - শুভ নভবর্ষ
এসো, এসো, এসো হে বৈশাখ। তাপসনিশ্বাসবায়ে মুমূর্ষুরে দাও উড়ায়ে, বৎসরের আবর্জনা দূর হয়ে যাক॥ যাক পুরাতন স্মৃতি, যাক ভুলে যাওয়া গীতি, অশ্রুবাষ্প সুদূরে মিলাক॥ মুছে যাক গ্লানি, ঘুচে যাক জরা, অগ্নিস্নানে শুচি হোক ধরা। শুভ নববর্ষ
বৈশাখের এই রোদে গলতে দিন দুঃখগুলো, সাজুক দিন রঙে ও আলোয়।
পুরোনো যত হতাশা, দুঃখ, অবসাদ, নতুন বছর সেগুলোকে করুক ধূলিস্যাৎ। সুখ-আনন্দে মুছে যাক সকল যাতনা। শুভ পহেলা বৈশাখ
চৈত্রেতে থর থর বৈশাখেতে ঝড় পাথর জ্যৈষ্ঠতে তারা ফুটে তবে জানবে বর্ষা বটে। – ক্ষণা
পান্তা ইলিশের গন্ধে ভরা,বৈশাখে বাজে বাঙালির তবলা।কবিতায় জাগে ঐতিহ্য প্রিয়,আনন্দে মিশে যায় হৃদয় একত্রীত।