#Quote
More Quotes
যদি আপনি সত্যিই খুশি হতে চান, অন্যদের খুশি করার চেষ্টা করুন।– ডেল কার্নেগী
ভাগ্যে অবহেলা থাকলে, হাজার চেষ্টা করেও গুরুত্ব পাওয়া যায় না
যদি বিসর্জন দিতেই হয় তাহলে আপনার অবহেলা এবং অবজ্ঞা কে দূরে ঠেলে দিন। এবং কাছে টেনে নিন আপনার প্রিয় মানুষটির সান্নিধ্য।
বিদায় ক্ষণে আমার সাথে কিছু জীবিত না পাওয়া নিয়ে যাব, আর তোমাদের কাছে রেখে যাব অসংখ্য অবহেলার অগণিত অতৃপ্তির লাশ । রেখে যাব সরলতায় মোড়ানো নিখুঁত প্রেম আর দীর্ঘশ্বাস, রেখে যাব শেষ করতে না পারা স্বপ্ন বোনার তীব্র অভিলাষ।
জীবনটাকে উপভোগ করতে হলে খুব অল্প কিছুর বিনিময়ে খুশি হওয়া শিখে নিতে হয়। তা না হলে এই ছোট্ট জীবনটা আফসোস দিয়ে ভর্তি হয়ে যায়।
ভালোবাসার মানুষের অবহেলা সহ্য করা খুব কঠিন।
মানুষ যখন মেনে নিতে শিখে যায় তখন কে ঘৃণা করলো আর কে অবহেলা করলো তাতে কিছু যায় আসে না।
মানুষ নিজেকে কখন পরিবর্তন করে জানো? যখন অবহেলা অতিরিক্ত হয়ে যায় তখন মানুষ নিজেকে অনেক পরিবর্তন করে ফেলে।
তুমি যদি কারো দ্বারা অবহেলিত হও তাহলে কখনো নিজেকে শেষ করে দিওনা। কারন অবহেলা কখনো জীবনের শেষ অধ্যায় হতে পারেনা! এটি হলো ভবিষ্যৎ সুন্দর ভাবে গড়ে তোলার অনুপ্রেরণা।
যখন অবহেলায় মূল্যে কমে যায়, তখন নিজের গুরুত্ব বুঝাতে দূরত্বের প্রয়োজন হয়।