#Quote
More Quotes
হেমন্তের কুয়াশায় হারিয়ে যায় পথ, কিন্তু মন খুঁজে পায় শীতের উষ্ণতা। কুয়াশা ভেদ করে রোদ্দুর যেন হাসে।
শীতের প্রভাতে যখন সরিষা ফুলের হলুদ রঙে মাটি রাঙিয়ে ওঠে, তখন মনে হয় প্রকৃতি যেন তার নিজস্ব রঙের প্যালেট থেকে সুন্দরতম রঙ বেছে নিয়ে গ্রামবাংলাকে সাজিয়ে তুলেছে।
তুমি বসন্ত বিকেল আর আমি শীতের সকাল, এসো দুজনে এক হই, পাড়ি দেবো অনন্ত কাল ।
শীত যেন তার সমস্ত সঞ্চয় নিঃশেষে উজাড় করে দিয়ে ধারণ করে এক সর্বত্যাগী তাপসী মূর্তির। সে কুড়াতে জানে না, সংগ্রহ করতে জানে না, জানে শুধু ছড়িয়ে দিত,উড়িয়ে দিতে , বিলিয়ে দিতে। দুই চোখে তার এক বিষণ্ন প্রশান্তি; হাতে বরাভয়
শীতের দিনে সবাই খোঁজে উষ্ণতার পরশ,তাইতো সবাই আগুন খুঁজে উষ্ণপরশের আশায়"
বর্ষার পর উৎসবমুখর শরৎ কালের অবসানে গুটি গুটি পায়ে আগমন ঘটে শীতের পূর্বের হেমন্তের।
শীতের কুয়াশামাখা রাত, এমনি জ্যোৎস্না রাত, তুমি আর আমি, এই তো আর কি লাগে ভালো থাকার জন্য।
ও ফাগুন ঘুমায়ও না আর শীত এসে চলে গেল চুপিচুপি বলে গেল আর তো সময় নাই তব আঁখি মুদিবার।
নবান্নের ঘ্রাণ শেষ হতে না হতে দোরগোড়ায় এসে উপস্থিত হয় আমাদের সকলের প্রিয় শীতকাল।
প্রচন্ড শীতের কারণে..! প্রেমিকাকে খুঁজে পাচ্ছি না