#Quote

মেঘের বুঝি করলো হঠাৎ মনখারাপ! বৃষ্টিও আজ হলো বড্ড অভিমানী ,অভিযোগ একটাই তার নাকি , মেঘ বৃষ্টির আলাপন হয়নি ! মেঘের আকাশ আজ মেঘাচ্ছন্নতাই বোঝে, দুচোখ দিয়ে তাই শুধু বৃষ্টিকেই খোঁজে,বৃষ্টিও পথ চেয়ে বসে, করছে মেঘের অপেক্ষা,মেঘের আকাশ গুমোট ভীষণ, করছে বৃষ্টিকে উপেক্ষা ভেঙে যাক শত অভিমান, হোক আজ মেঘ বৃষ্টির আলাপন, দূর হোক দূরত্ব, হোক মেঘ বৃষ্টির সম্পর্কে এক মিঠে সমাপন ৷

Facebook
Twitter
More Quotes
বৃষ্টি সৃষ্টিকর্তা আল্লাহ্‌ র এক অপরূপ সৃষ্টি এর মাঝে এর সুন্দর জাদুর মতো একটা বিষয় আছে কারণ বৃষ্টির পর পরিবেশকে আরো প্রাণবন্ত দেখায় মনে হয় পরিবেশ জীবন্ত হয়ে গেছে।
শান্তির পরশ নিয়ে আসা বৃষ্টির সৃষ্টি করে যে মেঘ, সেই একই মেঘ কি অমন ভয়ানক গর্জন করে!
আকাশ থেকে রুপোর সুতো, ফিসফিস করে গোপন কথা, ওহ এত লাজুক, ছাদের উপর প্যাটারিং নোট বাজানো হয়, রেইন্স সেরেনেড, একটি শান্ত ব্যালে।
মেঘেরা কেঁদেছে, বৃষ্টি নেমেছে, নষ্ট হয়েছে কত নীড়! চোখ তুলে দেখ শ্রাবণ ডাকছে, যা ভিজিয়ে না তোর শরীর।
জীবন ঝড় কেটে যাওয়ার জন্য অপেক্ষা করার মধ্যে নয়, জীবনের মূল উপপাদ্য বৃষ্টিতে ভিজতে ও উপভোগ করার মধ্যে।
বৃষ্টির পরেই সূর্য আবার উদিত হবে, জীবনও এরকমই; খারাপ সময় পেরিয়ে ভালো সময়ও সবার জীবনে হাজির হয়।
মেঘ শুধু দুঃখ পেলে কাঁদে..রংধনু হয়ে আবার হাসে, আমার দুঃখ গুলো আমায় নিয়ে..সে মেঘের ভেলায় চড়ে ভাসে।
মাঝে মাঝে মন চায় নিজেকে মেঘের ভেলায় ভাসিয়ে দিয়ে দূরে কথায় ঘুরে আসি।
মেঘ কাঁদে, মৃদু মুক্তি, প্রকৃতির কোলাহল, এক প্রশান্ত শান্তি, প্রতিটি বৃষ্টির ফোঁটা একটি না বলা গল্প, ঝড়ের মধ্যে, গল্পগুলো উন্মোচিত হয়।
মেঘ তোর সঙ্গে যাবো, হাওয়ায় ভেসে শীল কুরাবো । মেঘ তোর সঙ্গে যাবো, ঠান্ডা হাওয়ায় প্রাণ জুরাবো ।