#Quote

পশ্চিমে মেঘ করে আসছে,মনের কোণে জমছে ধুলো ,ভেঙেচুরে দূরে দাঁড়িয়ে প্ৰেমিক মানুষ ,মাঝি তো পাল তোলেনি এখনও ,এই বুঝি কালবোশেখী আবছা করে দিল সব ,তুমিও সরে সরে যাচ্ছো ক্রমশ ,আমি তবু ঠায় দাঁড়িয়ে নিথর,নড়তে পারিনি এক পা’ ওবলতে পারিনি কিছু এ কূলে বসে আছি,কবে হব পারাপার তোমার পিছু পিছু?

Facebook
Twitter
More Quotes
শান্তির পরশ নিয়ে আসা বৃষ্টির সৃষ্টি করে যে মেঘ, সেই একই মেঘ কি অমন ভয়ানক গর্জন করে!
আবারো ঘন মেঘ করেছে বুকের পশ্চিমে। উপন্যাসের পাতা ভিজছে বৃষ্টিফোঁটা দের ভিড়ে।
যদি বৃষ্টি হতাম…তোমার দৃষ্টি ছুঁয়ে দিতাম! চোখে জমা বিষাদটুকু এক নিমেষে ধুয়ে দিতাম।
ঝড় বাতাসে রহস্যের ফিসফিস করে, বৃষ্টির ফোঁটাগুলো বাজায়, এমন একটি নাচ যা এত বিরল, প্রকৃতি শব্দের কাঁথা বুনছে, বৃষ্টিতে প্রশান্তি পাওয়া যায়।
ঝুম বৃষ্টির ছন্দে মেতে পাখিরা সব চুপ,,, ইচ্ছে করে বৃষ্টি জলে দেই না হয় ডুব!
মেঘের ‘পরে মেঘ জমেছে, আঁধার করে আসে।আমায় কেন বসিয়ে রাখ একা দ্বারের পাশে।কাজের দিনে নানা কাজে থাকি নানা লোকের মাঝে, আজ আমি যে বসে আছি তোমারি আশ্বাসে।
একটুকরো মেঘ আমাকে তাড়িয়ে মেরে ছিল- হ্যাঁ, পেটে ছিল খিদের পাহাড় নিজের জন্য নয়; সেটা ছিল মোর বাচ্চার আহার।। আনারস বিস্ফোরকে যখন দগ্ধ আমি বাঁচার আশা নাই ৷ শিশুর তরে কাঁদে মন তাই নিলাম নদীতে ঠাঁই ।
বৃষ্টি প্রত্যেকটা মানুষের জীবনেই আসে কারো সুখের স্মৃতি নিয়ে আর কারো অতীতের কিছু জীবনের কালো অধ্যায়ের স্মৃতি নিয়ে।
মেঘের পালক দুচোখ জুড়ে বৃষ্টি আঁকে তোমার নামে, অল্প অল্প স্মৃতির দাগে নালিশ জমায় বুকের বামে।
কিছু কিছু মানুষ আছে যারা বৃষ্টি কে অনুভব করে, বাকিরা শুধু শরীর ভেজায়।