#Quote

More Quotes
বৃষ্টি একটি কাব্যিক পরিবেশ তৈরি করে, যেখানে স্বপ্ন এবং অনুপ্রেরণা উড়ে বেড়ায়।
দ্বিধার মেঘে ছেয়ে গেছে তোমার চোখ তোমাকে হারাবার আগে আমি চাইছি… আজ খুব করে বৃষ্টি হোক।
বৃষ্টিকে যদি ভালোবাসতাম হয়তো এতো জল উপহার পেতাম না; যতোটা জল পেয়েছি তোমাকে ভালোবেসে।
মেঘেরা কেঁদেছে, বৃষ্টি নেমেছে, নষ্ট হয়েছে কত নীড়! চোখ তুলে দেখ শ্রাবণ ডাকছে, যা ভিজিয়ে না তোর শরীর।
গল্প যতই অল্প হোক নালিশ পাঠায় রাতের খামে। মেঘের ঠোঁটে আদর এঁকে, চিবুক ছুঁয়ে বৃষ্টি নামে।
মেঘের পালক দুচোখ জুড়ে বৃষ্টি আঁকে তোমার নামে, অল্প অল্প স্মৃতির দাগে নালিশ জমায় বুকের বামে।
বজ্রধ্বনি, বজ্রপাতের উল্লাস, বৃষ্টির ফোঁটা কম্পোজ করে, ভয়কে শান্ত করে, একটি বর্ষার সিম্ফনি, প্রকৃতির সুর, একটি উপহার যা ডিজাইন করা হয়েছে।
বৃষ্টি তুমি আবার নামও আমার শহর জুড়ে, কষ্ট গুলো ধুয়ে দাও নিজের মতো করে।
মন ভাসে তার স্বপ্ন নিয়ে, মেঘ ভাসে তার ইচ্ছেতে! চল না আজ একটু ভিজি ক্ষণিকের এই বৃষ্টিতে।
বৃষ্টি তুমি আরো কিছুক্ষন থাকো না আমার পাশে; শরীর মন জুড়িয়ে নেই একটু এক নিঃশ্বাসে।