#Quote
More Quotes
মনে অস্থিরতা থাকলে কোনো কাজেই বেশি দূর এগিয়ে যাওয়া সম্ভব নয়, তাই মনকে আগে শান্ত করি, সঠিকভাবে পরিকল্পনা করে তারপর এগিয়ে যাওয়া উচিত।
বুঝে হোক না বুঝে হোক, মানুষ ভুল করে। কিছু ভুল ভাবনাহীন, অগ্রপশ্চাত না ভেবেই মানুষ করে ফেলে। তবে, যা-ই হোক, ভুল তো ভুলই, সেটা সেই হিসেবেই থেকে যায়। ভুল করার পরমুহূর্তে যে বুঝতে পারে, অস্থিরতা তাকে ভর করে। সে অস্থিরতা পাথরের মত, সব সময় বুকে চেপে থাকে। এই বোঝা নিয়ে মানুষ কিভাবে চলে প্রতিটি দিন, প্রতিটি মুহূর্ত, প্রতিটি মিনিট, প্রতিটি সেকেন্ড? ~ রাহিতুল ইসলাম
এখন ও তোমায় খুঁজি হাজার লোকের ভিড়ে, এখন ও তোমার সেই আসন। আমার হৃদয় জুড়ে,হৃদয় জুড়ে অস্থিরতা
মনে অস্থিরতা থাকার কারণে কখনো কারও তেমন ভালো কিছু হয় নি, বরং ক্ষতিই হয়েছে। তাই কোনো কাজ করার আগে ভেবে নিতে হবে যে আমি অস্থির না থেকে ধৈর্য নিয়ে এগিয়ে যাবো।
গভীর অনুভব থেকেই জন্ম নেয় অস্থিরতা।
জীবনের যেকোনো মুহূর্তে ধৈর্য ধারণ করে সকল কাজ করতে হবে, ধৈর্য রাখতে পারলে আমাদের ভিতর অস্থিরতা কাজ করবে না।
ঝড়ের পরে সূর্য আসবেই আর প্রতিটি সমস্যার জন্য যেকোনো সমাধান আছে এছাড়া আত্মার অনিবার্য কর্তব্য হলো আনন্দিত হয়ে হেসে থাকা।
নিজের যোগ্যতা বুঝতে শেখো, তাহলে সব সমস্যার সমাধান করতে পারবে ।
শান্তি পেতে চাইলে প্রথমে অস্থির মনকে শান্ত করো।
অস্থিরতা প্রমাণ করে তুমি কেবল বেঁচে নেই, তুমি খুঁজছো।