#Quote
More Quotes
মেয়ে মানুষটা তোমার রাগ অভিমান আলাদা করে বুঝবে সে তোমায় দিন শেষে একবার হলেও খুঁজবে।
অভিমান মানে রাগ নয়, এই কথা যদি সবাই বুঝতে পারতো, তাহলে পৃথিবীতে বিচ্ছেদ বলে কোনো শব্দ থাকতো না।
ঈদের বার্তা এসেছে আনন্দে মন মেতেছে আছে যত দুঃখ অভিমান সব ভুলে গাইবো খুশির গান ঈদের নামাজ শেষে ভরবে মন আবেশে আসবে প্রাণে খুশির মোড়োক তোমাকে জানাই ঈদ মুবারাক
অভিমান করেছিলাম, ভেবেছিলাম তুমি আমাকে বুঝবে। কিন্তু তুমি আমাকে ভুল বুঝলে।
নারীর অভিমান বুঝলে ভালোবাসা বাড়ে আর না বুঝলে বেড়ে যায় হাজার মাইল দূরত্ব।
অভিমানের দাম যেখানে নেই, সেখানে অভিযোগ করেও কোন লাভ হয় না।
অপেক্ষা হলো শুদ্ধতম ভালোবাসার একটি চিহ্ন। সবাই ভালোবাসি বলতে পারে। কিন্তু সবাই অপেক্ষা করে সেই ভালোবাসা প্রমাণ করতে পারে না।
অভিমান করি, কারণ তোমার উপর অধিকার আছে ভেবে। কোন দিন যদি অভিমান চলে যায়, বুঝে নিও অধিকারও ফুরিয়ে গেছে।
কান্না লুকিয়ে যে একবার হাসতে শিখে গেছে, তুমি তাকে আর কাঁদাতে পারবে না।
প্রেমিকার অভিমান ভাঙানোর জন্য দারুণ একটি উপশম-হল একগুচ্ছ কদম।