#Quote
More Quotes
গ্রামের প্রাকৃতিক দৃশ্য, যে মায়াবী মায়া, সোশ্যাল মিডিয়া থেকে দেখে তা কখনো পরিপূর্ণভাবে অনুভব করা যায় না।
জানো, ট্রেনের মতো হতে ইচ্ছে করে খুব। জলের ওপরের সেতু পেরোবো, ঘন সবুজ জঙ্গল পেরোবো, তারপর? তারপর হুট করে এক স্টেশনে থমকে দাঁড়িয়ে তোমাকে খুঁজবো।
বহুদূর যেতে চাই তোমার হাত ধরে ঠিক যেমনটা রেল লাইন এর উপর দিয়ে ট্রেনটা চলে যেতে থাকে বহুদূর।
বিকেলের সূর্যাস্ত, দিনের শেষে এক মনোরম দৃশ্য।
তোমার আমার সম্পর্ক যেন রেললাইন হয়েই থাকে, অন্তত সর্বদা পাশে তো থাকবে, এই লাইন একে ওপরের ঘাড়ে চাপলেই দুর্ঘটনা ঘটে, তেমনই আমাদের সম্পর্কও, তাই পাশে থাকাই নিরাপদ, ঠিক রেল লাইনের মতো।
তোমার আমার সম্পর্কটা ঠিক যেন রেললাইনের মতো, লাইনগুলো কখনো মিলিত না হলেও চিরদিন পাশাপাশি থেকে যায়, আমিও ঠিক এভাবেই তোমার পাশাপাশি থাকবো।
তুমি আর আমি হলাম সেই সমান্তরালে চলা ট্রেনের লাইনের মতো। এক না হয়ে দূর থেকে পাশে থাকার জন্য আমাদের সম্পর্কে সৃষ্ট, একে অপরকে ছুঁতে গেলেই ঘটে যাবে দুর্ঘটনা।
ট্রেনের টিকিট হাতে নিয়ে মনে হয়… কিছু যাত্রা শুধুই ওয়ানওয়ে, ফিরে আসার কোনো রুট নেই।
রেল লাইনের উপর দাঁড়িয়ে সামনের দিকে তাকালে মনে হয় যেন সেই লাইনগুলোর কোনো শেষ নেই, কিন্তু ট্রেন যাত্রীরা ততটুকুই যায় যতটুক তাদের গন্তব্য হিসাবে নির্ধারিত করা আছে।
ট্রেন থামলে মানুষ চলে যায়, কিন্তু সিটে থেকে যায় কিছু স্মৃতি… আর আমার মতো কয়েকটা অস্পষ্ট দাগ!