#Quote
More Quotes by Kingkor Ahsan
কোথায় গেলে শান্তি পাবো? পাইনা কোনো খোঁজ! খুব গোপনে, বুকের ভেতর বৃষ্টি নামে রোজ। - কিঙ্কর আহসান
বড় বেশি সহজে পেলে, মানুষ বোঝেনা দাম, পুড়িয়ে অবহেলায়, করে যায় বদনাম! ইতিহাস রাখে সকল হিসাব, হোক যতই দেওয়া ফাঁকি, তাইতো হারালে, দেয়ালে দেয়ালে ভালোবাসার ছবি আঁকি! - কিঙ্কর আহসান
বয়স বাড়ার সাথে সাথে সমাজ আর পরিবারের চাপে মেয়েরা ছেলেদের চেয়ে পৃথিবীটাকে অনেকটা বেশি পড়ে ফেলে। বুঝে যায়, জানে,ছেলেরা আজীবনের শিশু, বোকা। নিজের সকল অনুভুতি নিয়ন্ত্রণ করার অসাধারণ এক ক্ষমতা নিয়ে পৃথিবীতে আসে মেয়েরা। - কিঙ্কর আহসান
লুকোচুরি খেলায় কতটুকুন তোমরা পাঁকা? তবে কী এরই নাম বেঁচে থাকা? বুকের ভেতর ঝড় অথচ মুখে হাসি, চোখ শান্ত, পারিনা আর, কসম- মন খারাপের কথা লুকাতে লুকাতে আমি ক্লান্ত! - কিঙ্কর আহসান
বুকের ভেতর ঝড় অথচ মুখে হাসি, চোখ শান্ত, পারিনা আর, কসম- মন খারাপের কথা লুকাতে লুকাতে আমি ক্লান্ত!
ছেড়ে চলে যায় সবাই, বাসবে ভালো একটুখানি? নিজেই বুঝিনা নিজেকে, আমি মানুষটা কেমন জানি! - কিঙ্কর আহসান
সবচেয়ে ভয়ংকর ক্ষত হয় কথার আঘাতে তবুও কথা দিয়ে মানুষ খুন করা থামেনা মানুষের! - কিঙ্কর আহসান
না পেতে পেতে অভ্যস্ত মানুষগুলো হুট করে জীবনে কিছু পেয়ে গেলে এই পাওয়াটাকে অপরাধ বলে মনে করে! - কিঙ্কর আহসান
তোমার অপমানে যারা হাসে, তোমার ক্ষতি করার চেষ্টা করে তাদের সবচেয়ে বেশি ভালোবাসো কারণ ভালোবাসার চেয়ে বড় প্রতিশোধ আর নেই! - কিঙ্কর আহসান
ভালোবাসা না পেতে পেতে অভ্যস্ত মানুষকে ভালোবাসা হারানোর ভয় দেখিয়ে লাভ নেই!