More Quotes
যদি খুব কষ্ট পেয়ে থাকো তাহলে বৃষ্টিতে ভিজে দেখো সেখানে কেঁদে দুঃখগুলো ভাসিয়ে দিও।
মেঘলা দিন! সেদিন যে তোমাকে একটা চিঠি দিলাম। সেটা পৌঁছে দিয়েছো কি তার মালিকের ঠিকানায়?
মেঘের ‘পরে মেঘ জমেছে, আঁধার করে আসে।আমায় কেন বসিয়ে রাখ একা দ্বারের পাশে।কাজের দিনে নানা কাজে থাকি নানা লোকের মাঝে, আজ আমি যে বসে আছি তোমারি আশ্বাসে।
মানুষটা আজও নিজেকে সামলে নেয়, চোখ মুছে রুমালে। শুধু চোখ দুটো লাল রয়ে যায় কান্না টুকু শুকালে।
কাককে মুখে তুলে খাওয়াতে গেলে, সে তোমার চোখ উপড়ে খাবে। – তুরস্কের বিখ্যাত প্রবাদ
আয়না যেমন চোখের রহস্য প্রকাশ করে, তেমনই প্রিয়জনের দেওয়া ক্ষতও প্রকাশ করে।
বৃষ্টির অনুভূতি সবাই ধারণ করতে পারে না। অনেকেই শুধু গায়ে জল লাগিয়ে ফেরে।
মাঝে মাঝে আমার মন খারাপের মেঘলা আকাশে চাঁদের আলোর মতো একটু ভালোবাসা নিয়ে আসতে কি পারো না!
মেঘের মেয়ে অতো কাছে এসোনা কোন দিন দিব্যি দিলাম মেঘের বাড়ীর, আকাশ কিংবা আলোর সারির। - রুদ্র মুহাম্মদ শহীদুল্লাহ
আমাদের শরীরে থাকা প্রত্যেকটা অঙ্গ সত্যকে আড়াল করার জন্য যথেষ্ট। কিন্তু আমাদের শরীরে থাকা চোখ হলো এমন একটি অঙ্গ যে কখনোই সত্যকে ঢেকে রাখতে পারে না। কারণ চোখ সর্বদাই সত্যের পথে চলে।