More Quotes
এটা কখনোই চিন্তা করবেন না যে আপনার জন্মস্থান আপনার জন্য কি করতে পারে, বরং চিন্তা করুন আপনি আপনার জন্মস্থান এর জন্য কি করতে পারেন। কতটা ত্যাগ স্বীকার করার জন্য আপনি প্রস্তুত আছেন!
মানুষের মন এক বিশাল সমুদ্রের মতো, যেখানে প্রতিনিয়ত ঢেউ ওঠে আর নতুন চিন্তার জন্ম হয়।
আমরা যদি গঠনমুলক চিন্তা, সাহস আর শান্তির কথা ভাবতে পারি তাহলে কফিনে বসেও পারিপার্শ্বিক দৃশ্য উপভোগ করা যায়।
বলার আগে শুনে নাও, প্রতিক্রিয়া দেখানোর আগে চিন্তা কর, সমালোচনার আগে ধৈর্য্য ধর, প্রার্থনার আগে ক্ষমা চাও, ছেড়ে দেয়ার আগে চেষ্টা কর।
একটি মেয়ে তার ভবিষ্যৎ সম্পর্কে চিন্তিত থাকে যতদিন তার বিয়ে না হয়। ছেলেদের চিন্তাটা বিয়ের পরে শুরু হয়।
আপনার অতীতের ভুল এবং ব্যর্থতা নিয়ে চিন্তা করবেন না, কারণ এটি কেবল আপনার মনকে দুঃখ, আক্ষেপ এবং হতাশায় পূর্ণ করে দেবে। তার চেয়ে বরং আপনি প্রতিজ্ঞা করুন যে ভবিষ্যতে সেই ভুল গুলোর পুনরাবৃত্তি যেন না হয়।
সমস্যার ও দুঃখের কথা চিন্তা করে আর তার জন্য আক্ষেপ করেই যদি বাকি জীবনটা কাটিয়ে দিই তাহলে আনন্দের মুহূর্তগুলি আমরা কখনো ই উপভোগ করতে পারব না ।
নিজেকে জানতে হলে, নিজেকে নিয়ে চিন্তা করুন।
স্কুল জীবনের স্বার্থপর বন্ধু চিনেছি পরীক্ষার হলে আর বাস্তব দিনে স্বার্থপর বন্ধু চিনেছি কর্মস্থলে।
নীরবতার মাঝে লুকিয়ে থাকে চিন্তার গভীরতা।